সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

বর্ষায় ত্বকের চাই বাড়তি যত্ন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৩ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৩

#

বর্ষায় ত্বকের চাই বাড়তি যত্ন। ছবি: আফিয়া ইরা

বর্ষাকাল আমাদের অনেকেরই খুব প্রিয়। তবে আবহাওয়ার এ পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের ত্বকের যে পরিবর্তন হচ্ছে সেই খেয়াল কি রাখছি?

বর্ষায় ত্বকের যত্ন নিতে আসুন জেনে নিই ছোট্ট সহজ কিছু টিপস।

আরো পড়ুন: গরমে কোঁকড়া চুলের যত্ন

এগুলো মেনে চললে এই বর্ষায় আমরা নিজেকে সিগ্ধ, সতেজ ও আরও সুন্দর রাখতে পারি।

➤ এই ঋতুতে আমাদের ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। এ সময় প্রয়োজন বাড়তি যত্ন।

➤ নিয়মিত ত্বক পরিষ্কার রাখতে হবে। ভালো কোম্পানির কিনজার এবং স্ক্রাব ব্যবহারে ত্বকের মৃত কোষ সরে    গিয়ে ত্বক মসৃণ হবে।

➤ দিনে বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন (এক ধরনের লোশন) ব্যবহার করতে হবে। এমনকি মেঘলা দিনেও।

➤ সপ্তাহে অন্তত দুই বার যবের গুড়া ও পাকা পেঁপে ত্বকে দিলে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হবে, ঠিক যেমনটি আপনি চান।

➤ অতিরিক্ত মেকআপ বর্ষাকালে এড়িয়ে চলা উচিত।

➤ রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকে গোলাপ জলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে লাগাতে পারেন। ত্বক নরম হবে।

➤ বৃষ্টিতে ভিজে পায়ে সংক্রমণ দেখা দিতে পারে। পা শুকনো রাখুন আর নিয়মিত পায়ের যত্ন নিন।

➤ সবসময় প্রচুর পানি আর তাজা ফলের রস এবং সবজি খাওয়া উচিত। আর হ্যাঁ, বাইরে বের হওয়ার সময় ছাতা নিতে ভুলবেন না যেন।

এসি/ আই.কে.জে/

বর্ষা যত্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250