মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

বলিউডে ভাইজানের প্রেমিকার সংখ্যা কত?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৯ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

প্রায় তিন দশকের অভিনয় জীবনে একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে সালমানের। সেই তালিকায় নাম রয়েছে ঐশ্বর্যা, ক্যাটরিনার মতো তারকাদের। যদিও কারও সঙ্গে সম্পর্ক টেকেনি তাঁর।

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা হওয়া পাশাপাশি আরও এক তকমা রয়েছে সালমান খানের। তিনি নাকি বলিপাড়ার ‘ব্যর্থ প্রেমিক’। বার বার প্রেম এসেছে তাঁর জীবনে। তবে সম্পর্ক টেকেনি। ষাটের কাছাকাছি বয়সে এসেও এখনও পর্যন্ত সংসার পাততে পারেননি বলিউডের ভাইজান।

তাঁর ভুলেই নাকি বার বার সম্পর্ক ভেঙেছে, এ কথা একাধিক সাক্ষাৎকারে স্বীকারও করেছেন সালমান। তার পরেও তাঁর প্রেমে পড়েছেন ঐশ্বর্যা রাই থেকে শুরু করে ক্যাটরিনা কইফের মতো জনপ্রিয় অভিনেত্রীরা। 

অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে বিয়ের কথাও পাকা হয়ে গিয়েছিল সালমানের। তবে কানাঘুষো শোনা যায়, বিয়ের আগেই নাকি সোমি আলির সঙ্গে সালমানকে দেখে বিয়ে ভাঙেন সঙ্গীতা। কয়েক বছর আগে বিদেশিনী ইউলিয়া ভন্তুরের সঙ্গে সম্পর্কে ছিলেন সালমান। তবে এখন খবর, সেই সম্পর্কও নাকি ভেঙেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সালমানকে তাঁর প্রেমিকার সংখ্যা জিজ্ঞাসা করছেন স্বয়ং কাজল। সালমান যে চেয়ারে বসে সেই চেয়ারের এক দিকে রয়েছে সবুজ আলো, অন্য দিকে লাল। সত্যি বললে জ্বলে উঠবে সবুজ আলো, মিথ্যা বললে লাল। কাজলের প্রশ্নে সালমান জানান, তাঁর পাঁচ জন প্রেমিকা ছিল। 

আরো পড়ুন: বুবলীর সঙ্গে তাপসের প্রেম! যা বললেন মুন্নী

তবে সালমানের এই উত্তর মানতে রাজিই নন কাজল। মঞ্চেই মজার ছলে ভাইজানকে ‘মিথ্যাবাদী’ বলে দাগিয়ে দিলেন ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর অঞ্জলি। সত্যিই কি মাত্র পাঁচ জনের সঙ্গে প্রেম করেছেন সালমান? হাতে গুনতে শুরু করলে আরও অবিশ্বাস বাড়ে কাজলের।

এ দিকে, সালমানের চেয়ারে ততক্ষণে লাল আলো জ্বলছে নিভছে। অন্য দিকে, কাজলের স্বামী ও বলিউড অভিনেতা অজয় দেবগণ সালমানকে প্রশ্ন করেন, ‘‘একসঙ্গে পাঁচ জনের সঙ্গে প্রেম করেছেন?’’ অজয়ের প্রশ্ন শুনে হেসে খুন কাজলও!

এসি/ আই. কে. জে/ 



বলিউড সালমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250