শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বলিউডের সিনেমায় প্রিয়াঙ্কা সরকার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৩

#

এবার বলিউডে অভিষেক হতে যাচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের। অনিক চৌধুরীর ‘দ্য জেবরাস’ সিনেমায় দেখা যাবে তাকে। প্রিয়াঙ্কার বিপরীতে সিনেমাটিতে রয়েছে ‘ফ্যামিলিম্যান’ সিরিজখ্যাত সরিব হাসমি।

ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘দ্য জেবরাসের গল্পটা শুনেই আমার ভালো লেগেছিল। এটি ভীষণ ইউনিক আর ডেলিকেট সাবজেক্ট। এই গল্পে অনেকটা জায়গা জুড়ে রয়েছে এআই। সিনেমায় বর্তমান ফ্যাশন জগতের একটি দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর আমি এখানে একজন মডেলের চরিত্রে অভিনয় করছি।’

প্রিয়াঙ্কা সরকার বলেন, ‘এআই এখন কতটা প্রাসঙ্গিক আর আগামী দিনে এর কী রকম প্রভাব পড়তে পারে, সেই দিকটাই দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা। কাজটি যখন শুরু হবে, অর্থাৎ ফ্লোরে গেলে আরও ভালোভাবে বিষয়টি বুঝতে পারব।’

সব ঠিক থাকলে নায়িকা আগামী বছর পা রাখতে চলেছেন বলিউডে। ২০০৮ সালে রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে দারুণ পরিচিতি লাভ করেন প্রিয়াঙ্কা সরকার। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। একাধিক বাংলা ছবি আর ওয়েব সিরিজে কাজ করেছেন।

ওআ/

বলিউড প্রিয়াঙ্কা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250