সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিকারের সভায় নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন *** মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের খবরে ফতুল্লার এক কারখানায় কর্মবিরতি *** শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়া ও গাজীপুরে বন্ধ ৬২ কারখানা *** পাকিস্তান যে ক্ষতি করেছিল, আওয়ামী লীগ ১৭ বছরেই তার চেয়ে বেশি করেছে: তথ্যমন্ত্রী *** বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যা হয়নি: তথ্য প্রতিমন্ত্রী *** মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু *** মিনাবের হামলার নির্দেশদাতা মার্কিন কর্মকর্তাদের ইরানের হুমকি—‘তোমাদের খুঁজে বের করা হবে’ *** পোশাক খাতের মজুরি বোর্ডের তৃতীয় সভা শেষ মুহূর্তে স্থগিত *** গাজীপুরে ২ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ *** গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলা আমার-এর আবৃত্তিসন্ধ্যা ‘হাসির বায়না’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৯ পূর্বাহ্ন, ১৯শে মে ২০২৩

#

প্রতীকী ছবি

সংস্কৃতি চর্চাকেন্দ্র ‘বাংলা আমার’ আয়োজন করতে যাচ্ছে আবৃত্তিসন্ধ্যা ‘হাসির বায়না।’শনিবার (২০ মে) বিকেল সাড়ে ৫টায় ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

বাংলা আমার-এর প্রধান নির্বাহী মেহেদী হাসান আকাশ বলেন, যান্ত্রিক এ শহরে আমরা হাসতে ভুলে গেছি। কবিতার হাস্যরস দিয়ে দর্শক-শ্রোতাদের মন ভরিয়ে দিতে বাংলা আমার-এর এই আয়োজন। অনুষ্ঠানে রম্য কবিতা ও রচনা পরিবেশনা করবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আগত বাংলা আমার-এর অর্ধশতাধিক আবৃত্তিশিল্পী ও শিশুশিল্পীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য কবি ও সাহিত্যিক মজিদ মাহমুদ। আলোচক হিসেবে থাকবেন বাংলা আমার-এর উপদেষ্টা বাংলা একাডেমির পরিচালক আবৃত্তিশিল্পী ড. শাহাদাৎ হোসেন নিপু। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলা আমার-এর উপদেষ্টা আবৃত্তিশিল্পী এবং সংবাদ উপস্থাপক দেওয়ান সাঈদুল হাসান। 

আরো পড়ুন: মেয়েকে নিয়ে কানে ঐশ্বরিয়া, ফ্যাশনে হতবাক ভক্তরা

এ ছাড়াও বিশেষ পর্বে রম্য কবিতা পরিবেশন করবেন বরেণ্য আবৃত্তিশিল্পী মীর বরকত, মজুমদার বিপ্লব, তামান্না তিথি, আজহারুল হক আজাদ, মাসকুর-এ-সাত্তার কল্লোল, আহসানউল্লাহ তমাল, মাসুম আজিজুল বাসার, সাফিয়া খন্দকার রেখা, মুনা চৌধুরী, প্রদ্যোত রায়, বনকুসুম বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলেও জানান মেহেদী হাসান আকাশ।

এম/

 

‘হাসির বায়না’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250