শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি *** রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত *** জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন *** রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক *** আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ *** মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

বাংলা ভাষায় মুক্তির অনুমতি পেল ‘এমআর-৯’ সিনেমা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

‘এমআর-৯: ডু অর ডাই’ সিনেমার পোস্টার। সংগৃহীত ছবি

দেশের জনপ্রিয় গোয়েন্দা সিরিজ মাসুদ রানার ‘ধ্বংসপাহাড়’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে সিনেমা ‘এমআর-৯: ডু অর ডাই’। বানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর। 

সিনেমাটি মুক্তি পেয়েছে ২৫ আগস্ট। তবে সেটা ছিল ইংরেজি সংস্করণ। এবার বাংলা সংস্করণে সিনেমাটি চালানোর অনুমতি দিয়েছে সেন্সর বোর্ড। সোমবার (২৮ আগস্ট) সিনেমাটি বাংলা সংস্করণে সেন্সর পেয়েছে বলে জানান প্রযোজক আব্দুল আজিজ।

তিনি বলেন, এমআর-৯: ডু অর ডাই’ ইংরেজি সংস্করণ মুক্তি পেয়েছে ২৫ আগস্ট। মুক্তির পর থেকে সিনেমাটি ভালো চলছে। তবে ইংরেজি সংস্করণ হওয়ায় বাংলাদেশি দর্শকের কিছুটা অসুবিধা হচ্ছে। 

আজ বুধবার (৩০ আগস্ট) সিনেমাটি বাংলা সংস্করণের সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছেন বলে জানান প্রযোজক। আগামী ১ সেপ্টেম্বর (শুক্রবার) দর্শক বাংলা সংস্করণ উপভোগ করতে পারবে।

এ সিনেমাটি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের সিনেমা।

সিনেমায় মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন এ বি এম সুমন। আরও আছেন হলিউড অভিনেতা ফ্র্যাংক গ্রিলো, মাইকেল জেই হোয়াইট, নিকো ফস্টার। আছে বলিউডের সাক্ষী প্রধান, ওমি বৈদ্য। এ ছাড়া বাংলাদেশের শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, টাইগার রবি প্রমুখ।

এসকে/


সিনেমা মাসুদ রানা ‘এমআর-৯: ডু অর ডাই’ ধ্বংসপাহাড় প্রযোজক বাংলা সংস্করণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয়

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি

🕒 প্রকাশ: ০৬:১৭ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250