মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

বাংলাদেশি অভিনেত্রী বাঁধন শাহরুখের সাথে স্ক্রিন শেয়ার করলেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩২ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

শোবিজের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ইতোমধ্যে নিজের অভিনয়শৈলীতে ছুঁয়েছেন দর্শকদের হৃদয়। শুধু তাই নয়, দেশের গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন বলিউডেও। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বৃহস্পতিবার (৫ অক্টোবর) মুক্তি পেতে যাচ্ছে বাঁধনের প্রথম হিন্দি সিনেমা। ‘খুফিয়া’ নামের এ সিনেমায় ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী টাবুর সঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন তিনি।

জানা গেল, ওই সিমেনায় ‘ইনডিরেক্ট ক্যামিও’ চরিত্রে দেখা যাবে বলিউড বাদশা শাহরুখ খানকে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা বিশাল ভরদ্বাজ।

ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা একসঙ্গে কাজ করার জন্য দীর্ঘ দিন ধরে চেষ্টা করছি। এমনকী ‘জওয়ান’ সিনেমার পরও আমাদের মাঝে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। ভক্তরা যখন আমাদের একসঙ্গে দেখার জন্য অপেক্ষা করছেন, তখন সুপারস্টারকে (শাহরুখ) ‘খুফিয়া’ সিনেমায় ‘ইনডিরেক্ট ক্যামিও’ চরিত্রে দেখতে পাবেন।

তিনি আরও বলেন, আমরা এখন একসঙ্গে একটি সিনেমা নির্মাণের আশা করছি। আমার মন বলছে, এটি হবে। এমনকি শাহরুখ খানও বলেছেন, হয়তো এটি হবে। আপাতত এতটুকুই বলতে পারব।

গুপ্তচরবৃত্তি নিয়ে অমর ভূষণের বিখ্যাত উপন্যাস ‘এস্কেপ টু নো হোয়্যার’। এই উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে বাংলাদেশি একজন মেয়ের চরিত্রে আজমেরি হক বাঁধন অভিনয় করেছেন।

আরো পড়ুন: বিরাট-আনুশকার ঘরে আবারও আসছে নতুন অতিথি!

এ প্রসঙ্গে বাঁধন বলেন, এটা অবশ্যই আমার জন্য ভালো লাগার বিষয়। যদিও সিনেমায় চরিত্রের দৈর্ঘ্য খুব একটা বড় নয়, তবে টাবুর সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে। ওনার সঙ্গে পর্দা ভাগ করা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।

এর আগে ১৮ সেপ্টেম্বর অন্তর্জালে মুক্তি পেয়েছে ‘খুফিয়া’ সিনেমার ট্রেলার। ২ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারের ভাঁজে ভাঁজে রহস্য, অ্যাকশন এবং রোমান্স। পুরো ট্রেইলার জুড়ে টাবুর উপস্থিতি নজর কেড়েছে। মাঝামাঝি সময়ে পর্দায় বাঁধনের আগমন, শেষভাগে তার ঝলক কৌতূহল তৈরি করেছে দর্শক মনে। ইতোমধ্যেই বেশ প্রশংসা কুড়াচ্ছেন তিনি।

প্রসঙ্গত, ২০২২ সালের শেষের দিকে মুক্তি পায় সিনেমাটির টিজার। তবে ওই সময় মুক্তির কথা থাকলেও তা শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। গত বছরই ‘খুফিয়া’র শুটিং শেষ হয়েছে। সিনেমায় বাঁধন ছাড়া আরও অভিনয় করেছেন আলী ফজল, টাবু, আশীষ বিদ্যার্থীসহ অনেকেই।

এসি/  আই.কে.জে


শাহরুখ খান বাঁধন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250