মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

বাংলাদেশের দর্শকের উদ্দেশে সালমান খানের বার্তা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা দিয়ে তেমন সাড়া জাগাতে পারেননি বলিউড ভাইজানখ্যাত ভারতের তারকা সালমান খান। মাত্র দু শ কোটি টাকা আয় করে এটি। সারা বিশ্ব থেকে সিনেমাটির আয় সালমানের অন্য সিনেমা থেকে অনেক কম। সেই সিনেমা দীর্ঘ পাঁচ মাস পর এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। 

সিনেমাটি নিয়ে বেশ কয়েক দিন ধরেই দর্শকের আগ্রহ রয়েছে। কারণ, বড় পর্দায় সালমানকে দেখার সুযোগ। এ খবর পৌঁছেছে সালমানের কানেও। সেই জন্য শুক্রবার (২৫ আগিস্ট) সিনেমা মুক্তির দিনে বাংলাদেশের দর্শকের জন্য শুভেচ্ছাবার্তা দিলেন সালমান।

রাজধানীর স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাসসহ দেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। রয়েছে প্রতিদিন শতাধিক শো।  

সিনেমাটি নিয়ে বাংলাদেশি দর্শকদের উদ্দেশে ফেসবুক স্ট্যাটাসে সালমান লিখেছেন, ‘কিসিকা ভাই কিসি কি জান” সিনেমাটি আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে। দর্শকেরা প্রস্তুত হয়ে যান পুরোপুরি অ্যাকশন–নির্ভর এই সিনেমা দেখার জন্য। সিনেমায় একই সঙ্গে রয়েছে নানা রকম মজার বিনোদন।’ বাংলাদেশের অনেক দর্শকও সেখানে মন্তব্য করে সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন। 

বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় দেওয়া এই বার্তায় সালমান ট্যাগ করেছেন ছবিটির অভিনেত্রী পূজা হেগড়ে, পরিচালক–প্রযোজকসহ প্রযোজনা ও পরিবেশনা সংস্থাগুলোকে।

ফরহাদ সামজী পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির প্রযোজক সালমান নিজেই। তার প্রযোজনা সংস্থার ব্যানারে ছবিটি মুক্তি পেয়েছে।

‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে সালমান আর পূজা হেগড়েকে রোমান্স করতে দেখা গেছে। এই ছবির অন্যান্য মূল চরিত্রে আছেন ভেঙ্কটেশ, জগপতি বাবু, ভূমিকা চাওলা, শেহনাজ গিল, রাঘব জুয়াল, পলক তিওয়ারিসহ আরও অনেকে।

ছবিটি বাংলাদেশে আমদানি করে এন ইউ আহম্মদ ট্রেডার্স। সাপটা চুক্তির আওতায় সিনেমাটি বাংলাদেশে এসেছে। এই সিনেমা আমদানির বিপরীতে ভারতের এসআরআর প্রোডাকশনের কাছে রপ্তানি করা হয়েছে অনন্য মামুনের ‘কসাই’ সিনেমা।

এর আগে একই নীতিমালায় গত ১৯ মে বাংলাদেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখ খানের ‘পাঠান’। এই সিনেমার আমদানিকারক প্রতিষ্ঠান ছিল দ্য কনটেন্ট স্পেশালিস্ট মুম্বাইয়ের পরিবেশক প্রতিষ্ঠান ওয়ান ওয়ার্ল্ড এন্টারটেইনমেন্ট।

এসকে/ 


সালমান খান ‘কিসি কা ভাই কিসি কি জান’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250