রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি

বাংলাদেশের বহু মানুষ এখনও মুক্তিযুদ্ধের বিরোধিতা করে : চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বাংলাদেশের বহু মানুষ এখনও মুক্তিযুদ্ধের বিরোধিতা করে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ক্রিকেটে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশিদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এমন মন্তব্য করেন এই অভিনেতা। ভারত হারের পর উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশের এক শ্রেণীর দর্শক। অনলাইনে ভারতীয়রা সেই ভিডিও দেখার পর তা মেনে নিতে পারেননি। ফলে শুরু হয় দুই দেশের সমর্থকদের স্নায়ুযুদ্ধ।

বিষয়টি নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে অভিনেতা চঞ্চল চৌধুরীর মতামত জানতে চাওয়া হয়। চঞ্চল চৌধুরীর বক্তব্য, ‘খেলাকে আর মানুষ শুধু মাঠের মধ্যেই সীমাবদ্ধ রাখছে না। এটাই আমার খারাপ লাগার জায়গা। খেলাতে হার-জিত থাকেই, তবে সেটার ফলে এমন হিংসার ছবি প্রকাশ্যে আসা কাম্য নয়। বাংলাদেশে অনেক ভারত বিদ্বেষী আছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। সে রাজনীতি হোক কিংবা খেলা। সবক্ষেত্রেই। এটা বাস্তব। সব দেশেই এমন থাকে। বাংলাদেশেও আছে।’

তিনি আরও বলেন, ‘তবে এটাই কিন্তু বাংলাদেশের সার্বিক চিত্র নয়। এখানে এ রকম প্রচুর মানুষ আছে যারা ভারতের সিনেমা ভালোবাসে। মুক্তিযুদ্ধের অবদান মনে রাখে। যারা মুক্তিযুদ্ধের সমর্থক নয়, তাদের পরিবার পরম্পরায় পাকিস্তানের পক্ষে। আর যারা ভারতবিরোধী তাদের প্রত্যেকের কাছে জনে জনে গিয়ে তো আমার পক্ষে বলা সম্ভব নয় যে, ভারতকে সাপোর্ট করো।’

আরো পড়ুন: আমি সবসময় আওয়ামী লীগের হয়ে কাজ করেছি: ফেরদৌস

চঞ্চল বলেন, ‘একটা দেশে বিভিন্ন মতাদর্শের মানুষ আছে। বাংলাদেশের বহু মানুষ এখনও মুক্তিযুদ্ধের বিরোধিতা করে। আবার ভারত বনাম পাকিস্তান খেলা হলে, অনেকে পাকিস্তানকেও সমর্থন করে। এমন নয় যে, বাংলাদেশের ২০ কোটি মানুষই ভারত বিদ্বেষী। এটা তো রাজনীতি বা খেলা সবক্ষেত্রেই হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে যারা ছিল, তারা হয়ত ভারত বিদ্বেষী। তাই এহেন আচরণ করেছে।’

চঞ্চলের এমন বক্তব্য অবশ্য স্বাভাবিকভাবে নেননি নেটিজেনরা। তাদের দাবি, কলকাতার ছবিতে কাজ করছেন বলে বাংলাদেশের মানুষকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন তিনি। স্বার্থপর আচরণ করেছেন। 

কেউ কেউ বলছেন, তার অভিনীত ‘আয়ানাবাজি’ সিনেমার মতোই বাস্তবে আয়নাবাজি করছেন। তাই এসব মেনে নিতে না পেরে নেটিজেনদের একাংশ তাকে বয়কটের ডাক দিয়েছেন।

এসি/ আই. কে. জে/


মুক্তিযুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250