বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

বাবর-ইফতিখারের জোড়া সেঞ্চুরি, ৩৪৩ টার্গেট পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

৩৪৩ টার্গেট পাকিস্তানের। ছবি : দ্য ন্যাশনাল

শুরুতে ২৫ রানেই ২ উইকেট হারায় পাকিস্তান। এতে বেশ চাপে পড়ে গিয়েছিল দলটি। সেই জায়গা থেকে তারা গড়লো ৬ উইকেটে ৩৪২ রানের বিশাল পাহাড়। এমন বড় সংগ্রহ গড়া সম্ভব হয়েছে বাবর আজম আর ইফতিখার আহমেদের জোড়া সেঞ্চুরিতে। 

এতে নেপালকে জিততে ৩৪৩ রানের কঠিন লক্ষ্য পাড়ি দিতে হবে।

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর। ইনিংসের ষষ্ঠ ওভারে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন ফাখর জামান (১৪)। পরের ওভারে ইমাম উল হক হন রানআউটের শিকার (৫)। ২৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

সেখান থেকে বাবর আর রিজওয়ানের প্রতিরোধ। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ৮৬ রান। অবশেষে এই জুটিটি ভাঙে রিজওয়ান রান আউটের ফাঁদে পড়লে। ৫০ বলে ৬ বাউন্ডারিতে ৪৪ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার।

এরপর আঘা সালমানও বেশিক্ষণ টিকতে পারেননি। সন্দ্বীপ লামিচানেকে রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন সালমান (৫)। তবে দলকে এগিয়ে নেওয়ার কাজটি দারুণভাবে করেছেন বাবর। ৭২ বলে ক্যারিয়ারের ২৯তম ফিফটি পূরণ করেন পাকিস্তান অধিনায়ক। এরপর আস্তে আস্তে হাত খোলা শুরু করেন।

১২৪ রানে ৪ উইকেট হারিয়েছিল পাকিস্তান। সেখান থেকে পঞ্চম উইকেটে নেপালের বোলারদের ওপর রীতিমত তাণ্ডব চালান বাবর আজম আর ইফতিখার আহমেদ। ১৩১ বলে ২১৪ রানের বড় জুটি গড়ে দেন তারা। বাউন্ডারি হাঁকিয়ে ৬৭ বলে সেঞ্চুরি পূরণ করেন ফিফতিখার ইফতিখারের।

এসকে/

পাকিস্তান অধিনায়ক নেপাল বাবর আজম রিজওয়ান টার্গেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250