বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন *** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

বাসে আগুন দেওয়া ব্যক্তির পরিচয় জানালেন মাহি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টন ও আশপাশের এলাকায় বেশ কিছু যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। হামলার শিকার বাসের চালক জানান, ভেস্ট পরা এক যুবক তার বাসে আগুন দিয়েছে। কিন্তু কে সেই যুবক, তার পরিচয় জানা যায়নি।

তবে রোববার রাতে চিত্রনায়িকা মাহিয়া মাহি জানালেন ভেস্ট পরা ওই যুবকের পরিচয়। নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাঠিসোটা হাতে কয়েকজনের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ডিবির ড্রেস পরে বাসে আগুন দেওয়া ওই যুবক হলেন রবিউল ইসলাম নয়ন। তিনি যুবদল ঢাকা দক্ষিণের সদস্য সচিব।

মাহির দাবি, রবিউল ইসলাম নয়ন-ই বাসে আগুন দিয়েছেন। কীভাবে নিশ্চিত হলেন তিনি, এ বিষয়ে একাধিকবার মাহির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। 

আরো পড়ুন: নাম বললে সবাই আমাকে চেনেন, এটাই শ্রেষ্ঠ প্রাপ্তি : মাহি

এদিকে শনিবার বিকেলে মালিবাগ ফ্লাইওভারের ওপর বলাকা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ওই বাসে আগুনের ঘটনাটি ধারণ করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন একটি বুলেট প্রুফ জ্যাকেট পরা অবস্থায় বাসটির পাশে ঘুরছেন। বুলেট প্রুফ জ্যাকেটে ‘প্রেস’ লেখা রয়েছে। তার হাতে একটি লাঠি। সঙ্গে বেশ কয়েকজন যুবক।

পুলিশ কর্মকর্তাদের দাবি, রবিউল ইসলাম নয়ন ও তার সহযোগীরা মোটরসাইকেলে করে ‘প্রেস’ লেখা জ্যাকেট পরে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বাসে আগুন দিয়েছেন।

এসি/ আই. কে. জে/

মাহি বাসে আগুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250