শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

বাসে উঠলে এই ২০ টিপস মেনে চলুন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ৯ই জুন ২০২৩

#

প্রতীকী ছবি

গণপরিবহনগুলোর মধ্যে বাস একটি বহুল ব্যবহৃত যান। বাসে যাত্রা করার সময় আপনি অন্য অনেকের সঙ্গে ভ্রমণ করছেন। তাই যাত্রার এই সময়টুকুতে ভদ্রতা বজায় রেখে চলা জরুরি। বাসের মধ্যে সম্মানজনক আচরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাত্রী হিসেবে নিচের আদবগুলো মেনে চলা আমাদের কর্তব্য।

১. বয়োজ্যেষ্ঠ এবং প্রতিবন্ধীদের বাসে উঠতে ও নামতে অগ্রাধিকার দিন। তাঁরা দাঁড়িয়ে থাকলে সিট ছেড়ে দেওয়াটা ভদ্রতা। তাঁরা বসতে না চাইলেও অন্তত প্রস্তাব দিন।

২. বাসে উঠে মুঠোফোনে কথা বলা যতটা সম্ভব এড়িয়ে চলুন। একান্তই বলতে হলে যতটুকু সম্ভব সংক্ষেপে ও নিচু স্বরে বলার চেষ্টা করুন।

৩. নারী ও শিশুদের জন্য সংরক্ষিত আসনে অন্য কারও বসে থাকাটা একধরনের অভদ্রতা। সেই সঙ্গে নিন্দনীয়। এই আসনগুলো খালি থাকলেও একান্ত প্রয়োজন ছাড়া বসা উচিত নয়। 

৪. বাসে চলাচলের সময় ফোন বা অন্য কোনো মাধ্যমে উচ্চ ভলিউমে গান ছেড়ে রাখবেন না। এমনকি হেডফোন ব্যবহার করলেও শব্দ এমন পর্যায়ে রাখা উচিত, যেন তা পাশের যাত্রীর কান পর্যন্ত না যায়।

৫. বাসে কাশি বা হাঁচি দেওয়ার সময় অবশ্যই মুখে হাত দেওয়া উচিত। মাস্ক পরে থাকলে বেশি ভালো।

৬. ভাড়া বা অন্য যেকোনো বিষয়ে হেলপার বা কন্ডাক্টরের সঙ্গে যাত্রীর বাগ্‌বিতণ্ডা বাংলাদেশের গণপরিবহনের একটি অতি পরিচিত দৃশ্য। যেকোনো সমস্যায় যুক্তিসহকারে কথা বলার চেষ্টা করুন। এসব বিষয়ে পারস্পরিক সহমর্মিতা বজায় রেখে সমাধান করা উচিত।

৭. বড় বাসে সিট হেলানোর সুযোগ থাকলেও এমনভাবে হেলাবেন না, যাতে পেছনের যাত্রীর অসুবিধা হয়। সিট বাঁকানোর আগে পেছনের যাত্রীকে অবহিত করে নেওয়া ভালো।

৮. নগর বা মহানগরের মিনিবাসগুলোর অধিকাংশ জানালা দুজন যাত্রীকে (সামনে ও পেছনে) ভাগাভাগি করতে হয়। অবশ্যই নিজের অংশ পুরোটা খুলে রেখে সামনের বা পেছনের যাত্রীর জানালা বন্ধ করে দেবেন না। কার অংশ কতটুকু খোলা থাকবে, তা প্রয়োজনে সমঝোতার মাধ্যমে সমন্বয় করে নিন।

৯. বিপরীত লিঙ্গের সহযাত্রীর সঙ্গে এমন কোনো আচরণ করবেন না, যা তাঁকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। কোনো কটুকথা বলার আগে ভেবে দেখুন।

১০. প্রায়ই আমরা পাশের যাত্রীর হাতে থাকা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। এটি করবেন না। এটি অভদ্রতা।

১১. বাসের সিটে ময়লা বা কফ–থুতু মুছবেন না। অনেক যাত্রী বাইরে না তাকিয়েই বাসের জানালা দিয়ে থুতু বা আবর্জনা ফেলেন। এটি করবেন না।

১২. কোনো প্যাকেট, পানির বোতল, ফলের খোসা ইত্যাদি বাইরে না ফেলে নিজের সঙ্গে থাকা ব্যাগে জমিয়ে রাখুন। নামার পর ডাস্টবিনে ফেলুন।

১৩. দূরের যাত্রার ক্ষেত্রে পথে যাত্রাবিরতি দিলে নির্ধারিত সময়ের মধ্যে বাসে ফিরে আসার চেষ্টা করুন। অন্যের সময় অপচয়ের কারণ হবেন না।

১৪. বাসে দাঁড়িয়ে ভ্রমণ করলে কিছু একটা ধরে শক্তভাবে দাঁড়ানো উচিত। নাহলে গাড়ি ব্রেক কষলে অন্য যাত্রীর ওপর পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

১৫. একান্ত প্রয়োজন ছাড়া বাসে খাওয়াদাওয়া না করাই ভালো।

১৬. বাসের দরজা আটকে দাঁড়িয়ে থাকবেন না। অন্য যাত্রীদের নামতে ও উঠতে অসুবিধা হয়।

১৭. আগে নামতে দিন, পরে উঠুন।

আরো পড়ুন: কেন সব সময়ই কোনো কাজে দেরি হয় কিছু মানুষের : কী বলছে গবেষণা

১৮. আপনার কাছে বড় ব্যাগ বা বেশি মালামাল থাকলে অবশ্যই তা বাসের কেবিনে রাখুন। কেবিন না থাকলে ভেতরে একপাশে এমনভাবে রাখুন, যেন অন্যদের চলাচলে ব্যাঘাত সৃষ্টি না করে।

১৯. দিনের যাত্রায় বাসে না ঘুমানোই ভালো।

২০. আপনার গন্তব্যের কাছাকাছি এলেই সিট ছেড়ে নামার প্রস্তুতি নিন। অযথা দেরি করে অন্যের বিরক্তির কারণ হবেন না।

লেখক: খালিদ মাহমুদ, সহকারী পরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ

এম এইচ ডি/আইকেজে 

বাসে ভ্রমণ বাংলাদেশ গণপরিবহন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250