মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কান্তজীউ মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন *** দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: তারেক রহমান *** গ্যাস সংকট ৭ দিনের মধ্যে কেটে যাবে: রিজভী *** আমরা চাই দুই দেশের জনগণের মধ্যে ভালো সম্পর্ক: দীনেশ ত্রিবেদী *** মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি *** ফের সংগঠিত হচ্ছে নব্য জেএমবি? নতুন আমির কামরুল হাসানের অবস্থান কোথায়? *** দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি *** মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’ *** যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

বাসের যাত্রীদের ছবি তুলে রাখার নির্দেশনা দিলো ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩০ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

বিএনপিসহ তার মিত্রদের ডাকা অবরোধ কর্মসূচিতে অগ্নিসন্ত্রাস প্রতিরোধে পরিবহন মালিক-শ্রমিকদের স্টপেজগুলোতে বাসের ও যাত্রীদের ছবি তুলে রাখাসহ ১০টি নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার সন্ধ্যায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

ডিএমপির নির্দেশনার মধ্যে রয়েছে— স্টপেজগুলোতে বাসের ও যাত্রীদের ছবি তুলে রাখতে হবে; স্টপেজ ছাড়া যাত্রী ওঠানামা করানো যাবে না; বাসে থাকা যাত্রীদের বাসের সহকারী সচেতন করবে; রাতে বিচ্ছিন্নভাবে বাস পার্কিং না করে কোনো উন্মুক্ত স্থানে একত্রে একাধিক বাস রেখে নিজস্ব প্রহরার মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে; চালক ও সহকারী কখনই একই সঙ্গে গাড়ি রেখে খেতে বা বিশ্রামে যাবে না; ইতোমধ্যে নাশকতাকারীর তথ্য প্রদানকারীর জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছে; সহকারী ছাড়া চালককে একা গাড়ি চালাতে দেওয়া যাবে না; রাতে গাড়ির মধ্যে ঘুমানো যাবে না, অন্তত একজনের মাধ্যমে হলেও প্রহরার ব্যবস্থা করতে হবে; বাসের দুটো দরজা থাকলে পেছনের দরজা অবশ্যই বন্ধ রাখতে হবে এবং মালিক পক্ষ থেকে চালক ও সাহকারীদের অবশ্যই নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা প্রদান করতে হবে। এ ছাড়া যাত্রীদের জন্য সর্তকর্তামূলক স্টিকার বাসে লাগিয়ে দিতে হবে। 

আই.কে.জে/


ডিএমপি বাসের যাত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250