সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

রেসিপি

বিকেলের নাস্তায় বিফ পকেট

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৪ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৩

#

বিফ পকেট ।। ছবি: সংগৃহীত

বিকেলের নাস্তায় রাখুন মনোরম কিছু। একইভাবে মাংস না খেয়ে এবার অন্য কিছু ট্রাই করুন। বাসায় বানিয়ে ফেলুন বিফ পকেট। 

উপকরণ:

··গরুর মাংস (ছোট টুকরো করে কেটে সয়াসস, আদা বাটা ও লবণ দিয়ে সিদ্ধ করা) ২ কাপ

··পরোটা ৬টি

··বেগুন কুচি আধা কাপ

··সবুজ ক্যাপসিকাম কুচি আধা কাপ

··গাজর কুচি আধা কাপ

··সুইট কর্ন ৩ টেবিল চামচ

··চিলি সস ২ টেবিল চামচ

··ওয়েস্টার সস ১ চা চামচ

··টমেটো পিউরি ১ চা চামচ

··চিনি ১ টেবিল চামচ

··চিলি ফ্লেক্স ১ টেবিল চামচ

··তেল ১ কাপ

··ডিম ১টি

প্রস্তুত প্রণালি:

·   একটি পাত্র টমেটো পিউরি, চিনি, চিলি সস ও ওয়েস্টার সস একত্রে মিশিয়ে রাখুন।

·  এবার প্যানে তেল গরম করে সিদ্ধ করা গরুর মাংস হালকা ভেজে নিন। এবার এতে সসের মিশ্রণ ও চিলি ফ্লেক্স মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিন।

আরো পড়ুন: নিজ ঘরেই বানিয়ে নিন পছন্দমত মেয়োনিজ

·  একটি পরোটা নিন। এতে ডিম ব্রাশ করে মাঝখানে মাংসের মিশ্রণ ও সব সবজি ছড়িয়ে দিন। তার ওপর আরেকটি পরোটা বসিয়ে নিন। পরোটার কিনারগুলোর মুখ আটকে দিন।

·  এবার ডুবোতেলে ভেজে নিন। এটি ৪ ভাগে কেটে নিয়ে পছন্দমতো সসের সঙ্গে পরিবেশন করুন।

এম এইচ ডি/ আইকেজে 

রেসিপি বিফ পকেট গরুর মাংস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250