ছবি: সংগৃহীত
আদালতে মামলা শুনানির সময় বিচারপতিকে মাইলর্ড বা লর্ডশিপ বলতে মানা করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। মঙ্গলবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন।
এ সময় আদালতের জ্যেষ্ঠ বিচারক বলেন, দাসত্বের সময় নেই, প্রভুরা চলে গেছে। একইসঙ্গে সংশ্লিষ্ট বেঞ্চ অফিসারকে কোর্ট কক্ষের বাইরে এই নোটিশ টানাতে নির্দেশ দিয়েছেন।
আরো পড়ুন: ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ওই বেঞ্চে উপস্থিত থাকা আইনজীবী জামিউল হক ফয়সাল এই তথ্য নিশ্চিত করে বলেন, আজকে থেকে মাইলর্ড/লর্ডশিপ বলতে মানা করেছেন মাননীয় বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও মাননীয় বিচারপতি একেএম জহিরুল হক মহোদয়ের বেঞ্চ। এ সময় বিচারপতি বলেন, দাসত্বের সময় নাই, প্রভুরা চলে গেছে।
এসি/ আইকেজে