মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ঢালিউড

বিধূর ভালোবাসায় মাহফুজ-বুবলি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় মুক্তি পাওয়া মাহফুজ আহমেদ ও শবনম বুবলী অভিনীত 'প্রহেলিকা' সিনেমাটি দর্শকের প্রশংসায় ভাসছে। সিনেমা মুক্তির আগেই 'মেঘের নৌকা' গানটি দারুণ সাড়া ফেলে। এবার এ সিনেমার 'বিধূর ভালোবাসা' শিরোনামের গানটিও দর্শকের মনে দাগ কেটেছে।

জামাল হোসেনের কথায় আকাশ মাহমুদের সুর ও সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ ও সিঁথি সাহা। গানের দৃশ্যে ফুটে উঠেছে মাহফুজ ও বুবলির হৃদয়ের হাহাকার।

গানটি প্রসঙ্গে সিঁথি সাহা বলেন, ‘পুরো গানে দুজন  ভালোবাসার মানুষের মনের হাহাকার ও না পাবার আকুতি উঠে এসেছে। গীতিকার দারুণ কথামালায় গানটি সাজালেন। এদিকে আকাশ সুর করেছেন মনে দাগ কাটার মতো। যারা সিনেমা দেখেছেন তাদের অনেকেই বলেছেন গানটি সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। সিনেমার গল্পের সঙ্গে গানটির ব্যবহার দর্শকের মনে দাগ কেটেছে।'

গীতিকার জামাল হোসেন বলেন, সিনেমার গল্পের সঙ্গে মিল রেখেই এ গানটি লিখেছি। সবাই গানটির জন্য প্রশংসা করছেন।'  

আরো পড়ুন:যে কারণে পুলিশের কাছে দীপিকা পাড়ুকোন

'প্রহেলিকা';পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। জামাল হোসেন ও রঙ্গন মিউজিক প্রযোজিত 'প্রহেলিক' সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250