বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

বিসিবি বিব্রত ক্রিকেটারপত্নীদের স্ট্যাটাসে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে গত শনিবার ১৭ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঘোষিত সেই দলে জায়গা হয়নি অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের। এরপর শুরু হয় রিয়াদের বাদ পড়া নিয়ে সামাজিকযোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা। 

জাতীয় দলের দুই সিনিয়র ক্রিকেটারের স্ত্রীদের স্ট্যাটাস বিসিবির বিপক্ষে গিয়েছে। যা চুক্তি অনুযায়ী কোনো ক্রিকেটার বা তাদের পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে বা প্রকাশ্যে এ ধরনের মন্তব্য করতে পারেন না। এই শর্ত মেনে জাতীয় দলের ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করেন।

রিয়াদের বাদ পড়ায় তার স্ত্রীর ছোট বোন জান্নাতুল কেফায়াত মন্ডি (মুশফিকের স্ত্রী) ফেসবুকে প্রথম স্ট্যাটাস দেন। পরে যুক্ত হন রিয়াদের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টিও। ফেসবুকে দীর্ঘ আবেগঘন এক স্ট্যাটাসে দাবি করেন, তার স্বামী অবহেলার শিকার। এরপর এই দুটি স্ট্যাটাস নিয়ে সামাজিকযোগাযোগ মাধ্যম সরগরম শুরু হয়।

আর.এইচ

বিসিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250