মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

বিয়ে করলেই তো বাসি হয়ে গেলাম: জায়েদ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৭ অপরাহ্ন, ৫ই জুন ২০২৩

#

অভিনেতা জায়েদ খান - ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান। নিজের ক্যারিয়ারে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন তিনি। 

বিশেষ করে এই অভিনেতার ব্যাচেলর লাইফ ও বিবাহ নিয়ে ভক্তদের আগ্রহ ও প্রশ্নের শেষ নেই। সম্প্রতি জায়েদ খান জানিয়েছেন, মেয়েদের কাছে নিজের ‘অবিবাহিত’ ইমেজ ধরে রাখার জন্যই মালবদল করছেন না তিনি।

জায়েদ বলেন, ‘বিয়ে করলেই তো বাসি হয়ে গেলাম। এ জন্য একটু সময় নিচ্ছি। বিয়ে করলে অনেকের মন ভেঙে যাবে আমি জানি। ইনবক্সে (ফেসবুক মেসেঞ্জার) সবাই বলতে থাকে প্লিজ এভাবে থাকেন, বিয়ে করবেন না।’

তিনি আরও জানান, চারপাশে কোনো সুন্দরী মেয়ে দেখলে তাকিয়ে থাকেন। তাদের সৌন্দর্য উপভোগ করতে আনন্দ পান। জায়েদ বলেন, ‘আর আমার চোখ শুধু ঘোরে। সুন্দরী দেখলে ভালো লাগে, তাকাই। ঠিক আছে এই সৌন্দর্য-প্রিয়তা চলতে থাকুক। যখন আল্লাহ যখন লিখে রেখেছেন, তখন বিয়ে হবে। আপনাদের জানিয়ে ঘটা করেই বিয়ে করব।’

আরো পড়ুন:লাইভে রাজের সব কথার উত্তর দেবেন পরীমণি!

জায়েদ আরও বলেন, ‘একটি অনলাইনে দেখলাম আমার ছবি বালিশের কাভারে দিয়ে ডেলিভারি দেয়া হচ্ছে। ভালো না বাসলেও কিন্তু আমাকে অ্যাটেনশন দেয়া হচ্ছে। অনেকেই ট্রল করলেও আমি পজিটিভভাবে দেখি। কারণ মানুষ এতো ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিচ্ছে। নিশ্চয়ই আমি আলোচনার বিষয়। আমার ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউস হচ্ছে। এগুলো কেন হচ্ছে? নিশ্চয়ই মানুষ আমাকে পছন্দ করে বলে দেখেছে।’

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250