মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের

বিয়ের দেনমোহর হিসেবে গাছের চারা নিলেন সুকৃতি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সংস্কৃতিকর্মী সুকৃতি আদিত্য সুশ্রী শৈশব থেকেই জড়িত ছিলেন খেলাঘরের সাথে। সংস্কৃতিচর্চা, দেশপ্রেম ও পরোপকারী মনোভাব নিয়েই তার বেড়ে ওঠা।

ছোটবেলা থেকেই প্রথার বাইরে বড় হওয়া এই সংস্কৃতিকর্মী নিজের বিয়ের দেনমোহর হিসেবে বরপক্ষের কাছে দাবি করেছেন ছয়টি ফলদ ও বনজ গাছের চারা। আর তাতেই মহাখুশি বর-কনে দুজনেই। শুধু তাই নয় কাবিননামাতেও দেনমোহরের উল্লেখ করা হয়েছে গাছের আর্থিক মূল্য ৩০১ টাকা।

ব্যতিক্রমী এ বিয়ে অনুষ্ঠিত হয়েছে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া উত্তরা গণভবনসংলগ্ন এলাকায়।

গত শুক্রবার কনের বাবা এম আসলাম লিটনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা হয়। আজ মঙ্গলবার সকালে তিনি ফেসবুকে মেয়ে-জামাতার জন্য আশীর্বাদ চেয়ে পোস্ট দেওয়ার পর বিষয়টি জানাজানি হয়।

সুকৃতি আদিত্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগ থেকে স্নাতকোত্তর এবং বর নাবিন আদনান কুমিল্লার বাসিন্দা। যিনি একই অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বছর ছয়েক আগে তারা পূর্বপরিচয় থেকে ভালোবাসার বন্ধনে জড়ান। পরে দুই পরিবারের সম্মতিতে সুকৃতি-নাবিন পরস্পর বিয়ের পিঁড়িতে বসেন।

কনে সুকৃতি আদিত্য বলেন, বর্তমানে অনেক বিয়েতে দেনমোহর হিসেবে টাকা ও গহনা নিয়ে থাকেন। যেগুলোতে আমার কোন আগ্রহ নেই, আমি বরং এমন কিছু নিতে চেয়েছি, যা অনেক দিন বন্ধনের প্রতীক হয়ে টিকে থাকবে।

বর নাবিন আদনান বলেন, দেনমোহরের বিষয়টা নিরাপত্তা। আমার কাছে মনে হয়েছে নিরাপত্তার চাইতে পরিবেশের নিরাপত্তা বেশি জরুরী। প্রতীকী হিসাবে আমরা যেন পরিবেশ, প্রকৃতির সাথে মিলেমিশে থাকতে পারি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

ওআ/

বিয়ে দেনমোহর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

আমি ভারতীয় হলে আমার ছোট ভাই কীভাবে বাংলাদেশি হয়—ছত্তিশগড়ে আটক যুবকের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

‘মোশন ক্যাপচারে’ বিশ্বরেকর্ড গড়ল আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমা

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250