রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি *** রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত *** জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন *** রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

বিয়ের শাড়ি পরেই জাতীয় পুরস্কার নিলেন আলিয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরষ্কার অনুষ্ঠানে আলিয়ার পরনে দেখা গেল তাঁর বিয়ের শাড়ি। ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির জন্য সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় পুরস্কার পেলেন আলিয়া ভাট। আর সেই পুরস্কার নিতেই নয়াদিল্লির বিজ্ঞান ভবনে বিয়ের শাড়ি পরেই হাজির হলেন অভিনেত্রী।

যে কোনও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য অভিনেত্রীরা নতুন পোশাক নকশা করান। তবে সেই ছক ভাঙলেন আলিয়া। পুরনো পোশাক পরে অভিনেত্রীকে জাতীয় পুরস্কার নিতে দেখে নেটাগরিকদের মধ্যে চর্চার শেষ নেই। 

আলিয়ার বিয়ের শাড়িটি নকশা করেছিলেন পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়। অন্য বলিউডি কনের চেয়ে আলিয়ার সাজ ছিল স্বতন্ত্র। লাল, গোলাপি, কমলা লেহঙ্গার বদলে হাতে রং করা আইভরি রঙের অরগ্যাঞ্জা শাড়ি বেছে নিয়েছিলেন তিনি।

আরো পড়ুন : বর্ণিল নকশায় পূজার পোশাক

গোটাপাট্টির কারুকাজের বদলে শাড়ি জুড়ে ছিল সোনালি জরি এবং চুমকির কাজ। শাড়ি এক হলেও আলিয়ার সাজে ছিল ভিন্নতা। খোলা চুল নয়, এ দিন আলিয়া খোঁপা বেঁধেছিলেন। গলায় চওড়া নেকলেসের বদলে ছিল চোকার, কানে ঝুমকো নয়, ছিল কানপাশা। বরাবরই ছিমছাম মেকআপ করতে পছন্দ করেন আলিয়া। এ দিনও নো মেকআপ লুকেই ক্যামেরাবন্দি হলেন নায়িকা।

এই দিন নায়িকার সঙ্গে ছিলেন স্বামী রণবীর কাপূরও। স্ত্রীর জাতীয় পুরস্কার পাওয়ার মুহূর্তটি নিজেই ক্যামেরবন্দি করলেন রণবীর।

সচরাচর একই পোশাক দ্বিতীয় বার পরেন না বলিউডের প্রথম সারির নায়িকারা। তবে একটি টক শো-তে আলিয়া বলেছিলেন, তিনি পুরোনো জামাকাপড় ঘুরিয়ে-ফিরিয়ে পরেন। বিয়ের দিনটির মতোই জাতীয় পুরস্কার পাওয়ার দিনটিও আালিয়ার কাছে বিশেষ। তাই হয়তো দু’টি দিনকে একই সূত্রে বাঁধলেন অভিনেত্রী।

এস/  আই.কে.জে

আলিয়া ভাট বিয়ের শাড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয়

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250