শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী

বুকার পেলেন বুলগেরিয়ান লেখক জর্জি গোসপোদিনভ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

লেখক জর্জি গোসপোদিনভ (ডানে) ও অনুবাদ অ্যাঞ্জেলা রোডেল। ছবি- দ্য গার্ডিয়ান থেকে নেওয়া।

আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন বুলগেরিয়ান লেখক জর্জি গোসপোদিনভ। বুলগেরিয়ান ভাষায় লেখা তার ‘টাইম শেল্টার’ উপন্যাসের ইংরেজি অনুবাদ করেছেন অ্যাঞ্জেলা রোডেল। এই প্রথম বুলগেরিয়ান সাহিত্যের কোনো উপন্যাস বুকার পুরস্কার পেল। খবর- দ্য গার্ডিয়ানের। 

বুকার পুরস্কারের মূল্যমান ৫০ হাজার পাউন্ড। পুরস্কারের এই অর্থ লেখক ও অনুবাদকের মধ্যে ভাগাভাগি হবে।
পরীক্ষামূলক আলঝেইমারের চিকিৎসা প্রদান করে এমন একটি ক্লিনিককে কেন্দ্র করে উপন্যাসটি লেখা হয়েছে। রোগীদের স্মৃতিকে জাগিয়ে তুলতে এবং বিগত কয়েক দশকের স্মৃতির জগতকে ক্ষুদ্রতম বিবরণে পুনর্নির্মাণ করার প্রক্রিয়া নিয়ে উপন্যাসটি আবর্তিত হয়েছে।

ঔপন্যাসিক ও কবি জর্জি গোসপোদিনভ ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। গোসপোদিনভ হলেন সবচেয়ে আন্তর্জাতিকভাবে প্রশংসিত আধুনিক বুলগেরিয়ান লেখক। তার লেখা ২৫টি ভাষায় অনূদিত হয়েছে।

অনুবাদক অ্যাঞ্জেলা রোডেল মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বাসিন্দা তবে বুলগেরিয়াতে থাকেন। তার কবিতা ও গদ্য অনুবাদ অনেক সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছে। বুলগেরিয়ান সংস্কৃতিতে অবদানের জন্য তাকে ২০১৪ সালে বুলগেরিয়ান নাগরিকত্ব দেওয়া হয়েছে।

প্রতিবছর আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়। যুক্তরাজ্য বা আয়ারল্যান্ড থেকে প্রকাশিত ইংরেজিতে লেখা বা অনূদিত উপন্যাস এই পুরস্কারের জন্য বিবেচিত হয়।
 

বুকার বুলগেরিয়া জর্জি গোসপোদিনভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250