শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে *** অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির *** মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি *** ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা চূড়ান্ত, ঘোষণা বাকি *** আগেই ‘স্বাধীনতা পুরস্কার’ পাওয়া জাফরুল্লাহ চৌধুরীর নাম আবার *** আমরা প্রস্তুত, মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছি—ইরানের পররাষ্ট্রমন্ত্রী *** ধর্মীয় উগ্রবাদীদের মেইনস্ট্রিম হতে দিইনি, রিজওয়ানা হাসানের বক্তব্য ভাইরাল *** গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

বুসানে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা ‘বলী’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্টস বিভাগে পুরস্কার জিতেছে বাংলাদেশের সিনেমা ‌'বলী’ (দ্য রেসলার)। সিনেমাটি পরিচালনা করেছেন ইকবাল হোসাইন চৌধুরী । 

শুক্রবার (১৩ অক্টোবর) উৎসবের সমাপনী দিনে এ পুরস্কার ঘোষণা করা হয়।

উৎসবটির ওয়েবসাইট ও ফেসবুক পেজে পুরস্কারপ্রাপ্ত সিনেমার তালিকা প্রকাশ করা হয়েছে। নিউ কারেন্টস বিভাগে এটাই প্রথম কোনো বাংলাদেশি সিনেমা যা পুরস্কার জিতল। এই বিভাগে জাপানের ‌'মোরি তাতসুয়া' নামের আরও একটি সিনেমা পুরস্কার জিতেছে। পুরস্কার হিসেবে দেওয়া হয়েছ ৩০ হাজার ডলার। 

সরকারি অনুদানের ছবি ‘বলী’ (দ্য রেসলার)। ছবিটির প্রযোজক পিপলু আর খান।  প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এক জেলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। 

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বলে বিবেচনা করা হয়। দক্ষিণ কোরিয়ার মিনিস্ট্রি অব কালচার স্পোর্টস অ্যান্ড ট্যুরিজমের সহযোগিতায় ও বুসান সিটি এবং কোরিয়ান ফিল্ম কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত হওয়া উৎসবটি  আন্তর্জাতিক  চলচ্চিত্র উৎসবের ক্ষেত্রে একটি জায়গা করে নিয়েছে। এ বছর ছিল উৎসবের ২৮তম আসর। উৎসবে ‘বলী’ ছাড়াও বিপ্লব সরকারের ‘আগন্তুক’ এবং মোস্তফা সরয়ার ফারুকীর ‘অটোবায়োগ্রাফি’ নামের আরও দুটি চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশ নেয়। 

এসকে/ 

পুরস্কার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‌'বলী’ (দ্য রেসলার)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250