বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বৃষ্টি মাথায় নিয়ে কলকাতার রাস্তায় ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বলিউডের অন্যতম লাস্যময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। হঠাৎ বৃষ্টি মাথায় নিয়ে হাজির হয়েছেন পশ্চিমবঙ্গের কলকাতায়। পরনে ছিল ল্যাভেন্ডার রঙের চুড়িদার। কিন্তু হঠাৎ করেই কেন দাদাদের শহরে পা দিলেন এ বলিউড কুইন?

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, একটি শোরুমের উদ্বোধন করতে কলকাতা শহরে এসেছিলেন ক্যাটরিনা। এক গয়না প্রস্তুতকারক সংস্থার ভিআইপি রোড এবং গড়িয়াহাটের শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করতেই বলিউড সুন্দরীর কলকাতায় আসা।

আরো পড়ুন: যৌনপল্লি নিয়ে সিনেমায় বিশেষ চরিত্রে অভিনেত্রী ভাবনা

হালকা বৃষ্টির মধ্যেই শোরুমের সামনে এসে দাঁড়ায় অভিনেত্রীর গাড়ি। বৃষ্টি মাথায় নিয়েই অভিনেত্রীকে দেখতে এসেছিলেন ভক্ত ও অনুরাগীরা। এসময় ‘ক্যাটরিনা… ক্যাটরিনা…’ চিৎকার শোনা যেতে থাকে।

এমন পরিস্থিতেই গাড়ি থেকে নামেন ক্যাটরিনা। সেই অবস্থাতেই হাসি মুখে শোরুমের ভিতরে চলে যান। তারপর মঞ্চেও আসেন ক্যাটরিনা।

ধন্যবাদ জানিয়ে ক্যাটরিনা বলেন, এখানে আসতে সত্যিই ভাল লাগে। দারুণ সুন্দর একটা শহর। বহুদিন বাদে এখানে এসে খুবই ভাল লাগছে।

প্রসঙ্গত, আসন্ন ‘টাইগার ৩’ সিনেমায় দেখা যাবে ক্যাটরিনাকে। শনিবারই প্রকাশ্যে এসেছে ছবির নতুন পোস্টারে।

এসি/ আই.কে.জে/



কলকাতা ক্যাটরিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250