মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব

বৃষ্টিতে পরিত্যক্ত হলো বাংলাদেশ-নিউজিল্যান্ড ২য় টি-২০

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৪ অপরাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

গতকাল রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি ছিল মাউন্ট মঙ্গানুইয়ে।  আজ দুপুরের দিকে এসে কিছুটা থেমেছিল বৃষ্টি। তাই নির্ধারিত সময়েই খেলা শুরু হয়েছিল। তবে ১১তম ওভারের খেলা চলাকালে ম্যাচে হানা দেয় বৃষ্টি। ফলে খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। এরপর ঘণ্টা খানেকেরও বেশি সময় পেরিয়ে গেলেও বৃষ্টি থামেনি। ফলে আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছেন।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান তোলে নিউজিল্যান্ড।

আরো পড়ুন: নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি-টোয়েন্টি জয় পেলো বাংলাদেশ

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ফিন অ্যালেন। অফ স্টাম্পের অনেক বাইরে করা শরিফুল ইসলামের খাটো লেন্থের বল এক্সট্রা কভারের ওপর দিয়ে মারতে চেয়েছিলেন অ্যালেন, কিন্তু ঠিকমতো টাইমিং করতে পারেননি। রিশাদের হাতে সহজ ক্যাচ দেওয়ার আগে ৫ বলে ২ রান করেছেন অ্যালেন।

তবে শুরুর সেই ধাক্কা সামাল দেন ড্যারিল মিচেল ও টিম সেইফার্ট। এক প্রান্তে দেখে-শুনে খেলেছেন মিচেল, তবে আরেক প্রান্তে রীতিমতো ঝড় তোলেন সেইফার্ট। শেষ পর্যন্ত এই ওপেনারকে সাজঘরে ফিরিয়েছেন তানজিম সাকিব। ২৩ বলে ৪৩ রান করে সেইফার্ট ফিরলে ভাঙে ৪৯ রানের দ্বিতীয় উইকেট জুটি।

একই মাঠে আগামী ৩১ ডিসেম্বর হবে সিরিজের শেষ ম্যাচ। সিরিজ ড্র করতে গেলে সে ম্যাচ জিততেই হবে নিউজিল্যান্ডকে। 

এইচআ/ আই.কে.জে/

বৃষ্টি বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-২০ পরিত্যক্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250