শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’ *** ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা! *** টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৪ ঘণ্টা আগে সুখবর নেই ভারতের

‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। উদ্দেশ্য—শরীরের পরিধি বাড়িয়ে বড় মাপের সুট পরা, যা বাতাসে ওড়ার সময় বাড়তি সুবিধা দেবে।

জার্মান সংবাদপত্র বিল্ডের এক প্রতিবেদনে প্রথম এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। স্কি জাম্পিংয়ে ব্যবহৃত জাম্প সুটের উপরিভাগ বা সারফেস এরিয়া যত বড় হয়, বাতাসে ওড়ার সময় অ্যাথলেট তত বেশি সময় ভেসে থাকতে পারেন। ফিস (এফআইএস) বা আন্তর্জাতিক স্কি ফেডারেশনের পুরুষ রেস ডিরেক্টর সান্দ্রো পার্টিলে বলেন, ‘সুটের প্রতি সেন্টিমিটার অংশ গুরুত্বপূর্ণ। সুটের উপরিভাগ যদি ৫ শতাংশও বড় হয়, তবে আপনি অনেকটা পথ বেশি উড়ে যেতে পারবেন।’

অভিযোগ উঠেছে, প্রতিযোগীরা তাদের লিঙ্গে হায়ালুরোনিক অ্যাসিড ইনজেকশন নিচ্ছেন যাতে পরিধি ১ থেকে ২ সেন্টিমিটার বৃদ্ধি পায়। যেহেতু বডি স্ক্যানারের মাধ্যমে অ্যাথলেটের মাপ নিয়ে সুট তৈরি করা হয়, তাই শরীরের মাপ বাড়লে বড় সুট পরার বৈধতা পাওয়া যায়।

মিলান-কোর্টিনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ব ডোপিং বিরোধী সংস্থার (ওয়াদা বা ডব্লিউএডিএ) মহাপরিচালক অলিভিয়ের নিগলি বলেন, ‘স্কি জাম্পিংয়ের কারিগরি বিষয়গুলো আমার বিস্তারিত জানা নেই। তবে পারফরম্যান্স বাড়ানোর জন্য যদি ডোপিং-সংশ্লিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়, তবে আমরা অবশ্যই তা খতিয়ে দেখব।’

সংবাদ সম্মেলনে এ নিয়ে বেশ হাস্যরসের সৃষ্টি হয়। ওয়াদার পোলিশ সভাপতি উইটোল্ড বাঙ্কা কৌতুক করে বলেন, ‘পোল্যান্ডে স্কি জাম্পিং খুবই জনপ্রিয়। আমি কথা দিচ্ছি, আমি ব্যক্তিগতভাবে বিষয়টি দেখব!’

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, অ্যাথলেটদের থ্রি-ডি বডি স্ক্যানারের মাধ্যমে মাপ নেওয়া হয়। তাদের সুটের মাপ শরীরের চেয়ে মাত্র ২ থেকে ৪ সেন্টিমিটার বেশি হওয়ার সুযোগ থাকে।

উল্লেখ্য, স্কি জাম্পিংয়ে সুট নিয়ে জালিয়াতির ঘটনা এবারই প্রথম নয়। গত আগস্টে নরওয়ের দুই অলিম্পিক পদকজয়ী মারিয়াস লিন্ডভিক এবং জোহান আন্দ্রে ফরফাং তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। তাদের দলের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা বিশেষ সুতার সাহায্যে সুটের আকার পরিবর্তনের চেষ্টা করেছিলেন।

হায়ালুরোনিক অ্যাসিডের প্রভাব শরীরে ১৮ মাস পর্যন্ত থাকতে পারে। যদিও আন্তর্জাতিক স্কি ফেডারেশন জানিয়েছে, এখন পর্যন্ত এ ধরনের ইনজেকশন ব্যবহারের কোনো অকাট্য প্রমাণ তাদের হাতে নেই।

উল্লেখ্য, আজ শুক্রবার (৬ই ফেব্রুয়ারি) থেকে মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিক আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। আগামী সোমবার থেকে শুরু হবে শীতকালীন অলিম্পিকের স্কি জাম্পিং প্রতিযোগিতা।

স্কি জাম্পার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250