ছবি: সংগৃহীত
পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজাফফরাবাদে সচিবালয়ের কর্মীরা ভাতা না পাওয়া নিয়ে বিক্ষোভ করে এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়।
এ বিষয়ে এক কর্মচারী বলেন, "জানুয়ারি থেকে বকেয়া বেতনসহ সচিবালয় ভাতা আমাদের অবিলম্বে প্রদান করা হোক। সরকার গাড়ি কেনার জন্য অর্থ ব্যয় করতে পারে, এ বিষয়ে আমরা কোন প্রতিবন্ধকতার সৃষ্টি করছি না। কিন্তু আমাদেরকে আমাদের অধিকার দিতে হবে।"
অন্য একজন বিক্ষোভকারী বলেন যে, পাঞ্জাবের কর্মীরা জানুয়ারী থেকে ভাতা পেলেও মুদ্রাস্ফীতির মধ্যে তারা ভাতা না পাওয়ার কারণে ভোগান্তিতে পড়েছেন।
পাঞ্জাব সচিবালয়ের কর্মচারীরা জানুয়ারি থেকে ভাতা পেয়েছেন। তবে এখানকার কর্মচারীদের ভাতা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় তারা। মূল্যস্ফীতির কারণে মানুষ দুর্ভোগে পড়েছে। তারা দাবি করে যে কর্মীদের তাদের অধিকার দেওয়া হোক।
গত সপ্তাহে, মহিলারা পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজাফফরাবাদে তাদের বেতন না দেওয়া নিয়ে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে।
এক মহিলা বলেন, "তারা ইমরান খানকে কোটি টাকা দিতে পারে, কিন্তু কর্মচারীদের ১৩,০০০ টাকা বেতন দিতে পারে না। আমরা কঠোর পরিশ্রম করেছি কিন্তু আমরা আমাদের কাজের পারিশ্রমিক পাইনি। রমজানে বেতন ও প্যাকেজ দেবে বলে আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের কিছুই দেওয়া হয়নি। আজ আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি, কিন্তু কর্মীরা আমাদের ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমরা আমাদের অধিকার দাবি করছি।"
অন্য একজন মহিলা বলেন, হস্তশিল্পের সমস্ত কাজ তারা করে দিলেও মালিকপক্ষ তাদের টাকা না দিয়েই বের করে দেয়। সেখানে কর্মরত ২২৬ জন শ্রমিকের কেউই বেতন পায় নি। তাই সরকারের প্রতি তারা বেতন পরিশোধের দাবি জানায়।
আইকেজে /
খবরটি শেয়ার করুন