শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি *** রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত *** জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন *** রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

বড় পর্দায় শুক্রবার মুক্তি পাচ্ছে ‘দুঃসাহসী খোকা’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিশোর বেলার কাহিনী নিয়ে নির্মিত হয়েছে সিনেমা দুঃসাহসী খোকা। সরকারি অনুদানে এটি নির্মাণ করেছেন মুশফিকুর রহমান গুলজার। সিনেমাটি মুক্তি পাবে আগামীকাল শুক্রবার ২৯ সেপ্টেম্বর।

সিনেমাটিতে শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন সৌম্য জ্যোতি। অন্যান্য চরিত্রে আছেন লুৎফর রহমান জর্জ, ফজলুর রহমান বাবু, মাহমুদা মাহা, গোলাম ফরিদা ছন্দা।

দুঃসাহসী খোকা সিনেমায় অভিনয় প্রসঙ্গে সৌম্য জ্যোতি বলেন, ‘সিনেমাটিতে বঙ্গবন্ধুর ১৫-১৮ বছর বয়স পর্যন্ত দেখানো হয়েছে। এমন একজন মহান নেতার চরিত্রে অভিনয় করতে পেরে ভালো লাগছে।

বঙ্গবন্ধুর কিশোরবেলার রেফারেন্স খুব বেশি নেই। তবে প্রচুর ভিডিও দেখেছি, প্রচুর বই পড়েছি। অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা পড়েছি। আর্কাইভে ফুটেজ ছিল, সেসব দেখেছি।’

আরো পড়ুন: বিটিএস তারকা জাংকুকের নতুন গান প্রকাশ হচ্ছে ২৯ সেপ্টেম্বর

সরকারি অনুদানে নির্মিত এ সিনেমা ৮ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তির কথা থাকলেও পরে সিদ্ধান্তে পরিবর্তন আসে। এরই মধ্যে এর পোস্টার ও টিজার মুক্তি পেয়েছে। এতে প্রশংসা পাচ্ছেন সৌম্য জ্যোতি।

সৌম্য জ্যোতি মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘নকশীকাঁথার জমিন’ দিয়ে রুপালি জগতে পা রাখেন। তবে সিনেমাটি এখনো মুক্তি পায়নি। বড় পর্দায় সৌম্যের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হতে যাচ্ছে দুঃসাহসী খোকা।

এসি/  আই.কে.জে


দুঃসাহসী খোকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয়

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250