রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

বয়স বাড়ছে, তবুও কোনোভাবেই প্রেম হচ্ছে না যে কারণে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ১২ই জুন ২০২৩

#

সংগৃহীত

তারুণ্যে প্রেম আসাটাই স্বাভাবিক। কিন্তু অনেকেই আছেন, যাদের বয়স ২৫ পার হলেও জীবনে প্রেমের দেখা নেই। নিজের সুখ-দুঃখের গল্প ভাগ করে নেয়ার জন্য একজন মনের মানুষ নেই। হয়তো আপনিও তেমনই একজন। আর মনে মনে নিজের ভাগ্যকেই দোষ দিচ্ছেন।

কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, কেন আপনি আজও একা; এর পেছনে ভাগ্য ছাড়া আপনারও কিছু দায় আছে কি না? হয়তো এর পেছনে কিছু কারণ আছে। চলুন জেনে নিই সেগুলো কী–

আপনি গোছানো নন

যেসব মানুষ গোছানো, তাদের পোশাক থেকে শুরু করে সবকিছুতেই পরিপাটি থাকে তারা। আর প্রথম দেখার বিষয়টি হেসে উড়িয়ে দেয়ার উপায় নেই। তাই নিজেকে পরিপাটি রাখুন। পোশাক-পরিচ্ছদের দিকে নজর দিন। আপনার সঙ্গে মানাই এমন পোশাক পরুন। সমসাময়িক ফ্যাশন ট্রেন্ড ফলো করুন। সেই সঙ্গে তাতে যেন রুচির ছাপও থাকে সেদিকে খেয়াল রাখবেন। আপনার মাথার চুল থেকে পায়ের জুতা পর্যন্ত সবকিছুই যেন পরিপাটি থাকে। দামি জিনিস পরলেই যে দেখতে সুন্দর লাগবে এমন নয় বরং আপনাকে বুঝতে হবে যে কোনটায় আপনাকে বেশি মানানসই লাগছে।

মনের কথা মনেই রেখে দেন আপনি

আপনি হয়তো কাউকে মনে মনে পছন্দ করেন অনেক, কিন্তু মুখ ফুটে কখনোই বলতে পারেন না তাকে। বুকে অনেকবার সাহস জড় করেও বলতে পারছেন না। এভাবে কতদিন চলে? আপনার মনের খবর আপনিই বলতে পারছেন না, তাহলে আরেকজন কী করে তার খোঁজ পাবে? এভাবে চলতে থাকলে আপনাদের গল্পটা শুরুর আগেই শেষ হয়ে যাবে। আর আপনার এই বলতে না পারার কারণেই হয়তো প্রেম হচ্ছে না।

আপনি অতিরিক্ত স্মার্টনেস দেখান

কিছু পুরুষ থাকেন যারা সবকিছুতেই অতিরিক্ত স্মার্টনেস দেখানোর চেষ্টা করেন। এ ধরনের পুরুষকে মেয়েরা পছন্দ করেন না। কারণ যে বিষয়ে জানেন না, সেখানেও কিছু একটা বলতে যাওয়া বা নাক গলাতে যাওয়ার চেষ্টা দেখতে ভালো দেখায় না। এমন অভ্যাস আপনারও নেই তো? তাহলে নিজের স্বভাব পরিবর্তন করুন। আপনার এই স্বভাবের কারণেই হয়তো নারীরা আপনাকে পছন্দ করছে না।

ক্যারিয়ারে মনোযোগী নন

যে কোনো মানুষকেই তার ক্যারিয়ার নিয়ে সচেতন হতে হয়। নয়তো জীবন হয়ে যায় উদ্দেশ্যহীন। আপনি যদি ক্যারিয়ার নিয়ে মনোযোগী না হন, তবে কোনো নারীই আপনাকে পছন্দ করবে না। সব নারীই নিজের সামাজিক ও আর্থিক স্বচ্ছলতা দেখতে চায়। তাই একজন ক্যারিয়ার বিমুখ মানুষকে কেউ স্বেচ্ছায় জীবনে জড়াতে চায় না। যদি চান প্রেমে সফল হতে, তবে ক্যারিয়ারের দিকে মনোযোগী হন।

নেশায় আপনাকে শেষ করছে

কিছু পুরুষের সব শেষ করে দেয় নেশা। মনে রাখবেন, নেশা করে যতই ‘কুল’ সাজার চেষ্টা করুন, এই ধরনের পুরুষকে কোনো নারীই পছন্দ করেন না। তাই যে কোনো উপায়েই নেশার রাস্তা থেকে বের হয়ে আসুন।

আরও পড়ুন:  বিবাহিত নারীর প্রেমে পড়লে কী করা উচিৎ


এসি/ আই. কে. জে/





বয়স প্রেম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

🕒 প্রকাশ: ০৯:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

🕒 প্রকাশ: ০৯:০২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250