শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

ভক্তদের তাড়া খেয়ে পালিয়েও রক্ষা পেলেননা সারা আলী খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৬ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউডে তরুণ প্রজন্মের জনপ্রিয় নায়িকা সারা আলী খান। কাজের মাধ্যমেই তিনি নিজের জায়গা মজবুত করেছেন। তারকা বাবা সাইফ আলী খানের মেয়ে হওয়ার পরও এগিয়ে যাচ্ছেন নিজের যোগ্যতায়। ফলে তার অনুরাগীর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। 

তবে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। মুম্বাই বিমানবন্দরের ভিডিও। কর্ড সেট পোশাকে বিমান থেকে নামেন সারা। আর তারপরেই ঘটে যায় কাণ্ড। ভক্তদের সঙ্গে কখনও খারাপ ব্যবহার করেন না তিনি। বরং সকলের সঙ্গে এগিয়ে গিয়ে ছবি তোলেন। খুব ক্লান্ত থাকলেও সবসময় মিষ্টি হেসে চলে যান তিনি।

এবার সেই সারাকেই দেখা গেল ছুটে পালাতে। ভক্তদের থেকে পালাতে হল তাকে। তাকে দেখেই বিমানবন্দরে ঘিরে ধরেন ভক্তরা। সকলে মিলে একে একে ছবি তোলার জন্য চলে আসেন। সেলফি তুলতে চান নায়িকার সঙ্গে। জমতে থাকে ভিড়। বিপদ বুঝে সারা বলে বসেন, এবার আমাকে এখান থেকে পালাতে হবে!

আরো পড়ুন: আবারও নতুন আইটেম গানে কোমর দোলালেন নুসরাত ফারিয়া

তারপরেই দেখা যায় ছুটে পালাচ্ছেন সারা। পেছনে ভক্তরা রীতিমতো ফোন নিয়ে তাড়া করেছেন। ছুটে নিজের গাড়ির কাছে পৌঁছান সারা। তারপরেও মুক্তি নেই। সেখানেও দৌড়ে পৌঁছে যায় ভক্তরা। এত কিছুর পরেও রাগতে দেখা যায়নি তাকে। ফের সেলফি তোলেন তিনি। তারপর নিজের গাড়িতে চেপে, হাসি মুখে হাত নাড়েন।

এসি/ আইকেজে 


সারা আলী খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250