রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

ভরা মঞ্চে অরিজিতের পা ছুঁয়ে প্রণাম রণবীরের!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বলিউডের জনপ্রিয় দুই তারকা অরিজিত সিং ও রণবীর কাপুর। একজন গানের জগতের রাজা, অন্যজন বলিউডের রোমান্টিক হিরো। সম্প্রতি ভারতের চণ্ডীগড়ের একটি কনসার্টে একসঙ্গে দেখা গেছে দুজনকে। শুধু তাই নয়, মঞ্চে এসে অরিজিতের পা ছুঁয়েও প্রণাম করেছেন রণবীর। যা দেখে রীতিমতো মুগ্ধ নেটিজেনরা।

ওই ভিডিওতে দেখা যায়, মঞ্চে বাহারি আলোকসজ্জা। অগণিত দর্শকের উল্লাসে মুখরিত চারপাশ। গিটার হাতে মঞ্চে ব্যস্ত গায়ক অরিজিৎ সিং। 

মঞ্চে প্রবেশ করেই সম্মান জানাতে অরিজিতের পা স্পর্শ করতে যান রণবীর, রণবীরকে থামাতে অরিজিৎ নিজেই হাঁটু মুড়ে বসে পড়েন। পরস্পরের প্রতি এই সম্মানবোধ থেকে খুশি দুই তারকার ভক্তরা। এরপর রণবীরকে বুক টেনে নেন অরিজিৎ।

সামনেই মুক্তি পেতে চলেছে ‘অ্যানিম্যাল’। এই ছবির ‘সাতরঙ্গা’ গানটি গেয়েছেন অরিজিৎ। এদিন মঞ্চে প্রথমবার অরিজিৎ-এর কন্ঠে শোনা গেল ‘সাতরঙ্গা’। দর্শকদের সঙ্গে সেই বিরল মুহূর্তের সাক্ষী থাকলেন রণবীরও।


ভিডিওটি দেখে নেটিজেনদের নানান মন্তব্যে ভরে গেছে ইনস্টাগ্রামের ‘উই আর অরিজিতিয়ানস’ পেইজের কমেন্টস বক্স। একজন লিখেছেন, আমাদের জেনোরেশনের মধ্যে সেরা দুই সুপারস্টার। এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেটদুনিয়ায়।

জানা গেছে, রণবীর কাপুরের পরবর্তী সিনেমা ‘অ্যানিমেল’। মূলত এই সিনেমার প্রচারের অংশ হিসেবেই মঞ্চে হাজির হন রণবীর কাপুর।

প্রসঙ্গত, রণবীর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক সন্দীপ রেড্ডি। সিনেমায় প্রথমবারের মতো রণবীরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

এসি/ আই.কে.জে/




অরিজিত রনবীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250