শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ভিসা ছাড়াই ৪২ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৪

#

বাংলাদেশের পাসপোর্ট। ফাইল ছবি (সংগৃহীত)

এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪২টি দেশে ভ্রমণ করতে পারবেন। যেখানে গত বছর পর্যন্ত আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে ভ্রমণ করতে পারতেন বাংলাদেশের পাসপোর্টধারীরা।

এতে করে শক্তিশালী পাসপোর্ট সূচকে গত বছরের তুলনায় উন্নতি হয়েছে বাংলাদেশের। গত বছর এই সূচকে বাংলাদেশ ছিল ৯৮তম অবস্থানে। এবার এক ধাপ এগিয়ে ৯৭তম অবস্থানে উঠেছে। এবারের তালিকায় বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে নর্থ কোরিয়াও।

আমেরিকাভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এসব তথ্য জানা গেছে। হেনলি অ্যান্ড পার্টনার্সের ওয়েবসাইটে সূচকটি প্রকাশ করা হয়েছে।

সূচকে প্রকাশ করা তথ্য বলছে, এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪২টি দেশে ভ্রমণ করতে পারবেন। গত বছর বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে ভ্রমণ করতে পারতেন। ওই সময় সূচকে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে ছিল লিবিয়া ও নর্থ কোরিয়া।

এবারের সূচকে বাংলাদেশের ঠিক আগে ৯৬তম অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। আর পরের ৯৮তম অবস্থানে রয়েছে তিনটি দেশ—নেপাল, লিবিয়া ও প্যালেস্টাইন। এবারের সূচকে ভারতের অবস্থান ৮০তম। ভারতীয় পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ৬২টি দেশে ভ্রমণ করতে পারেন।

আরও পড়ুন: আগামী বছর ভিসা ছাড়াই ঘুরতে পারবেন যে দেশ

এ বছরের সূচকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট ছয়টি দেশের। দেশগুলো হলো- ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। দেশগুলোর পাসপোর্টধারীরা ১৯৪টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। গত বছরের সূচকে এককভাবে শীর্ষে ছিল সিঙ্গাপুর।

গত বছরের সূচকে দ্বিতীয় অবস্থানে ছিল জাপান। এবারের সূচকে ফিনল্যান্ড, সাউথ কোরিয়া ও সুইডেন এই অবস্থানে আছে। এসব দেশের পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

শক্তিশালী পাসপোর্টের সূচকে এ বছর সবার নিচে আফগানিস্তানের (১০৪তম) অবস্থান। আফগান পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ২৮টি দেশে ভ্রমণ করতে পারেন। সূচকে আফগানিস্তানের ওপরে রয়েছে সিরিয়া (১০৩তম), ইরাক (১০২তম) ও পাকিস্তান (১০১তম)।

আমেরিকার সংবাদমাধ্যম সিএনএনেরি এক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করে দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স। সূচক তৈরিতে আন্তর্জাতিক আকাশ পরিবহন কর্তৃপক্ষের (আইএটিএ) তথ্য ব্যবহার করা হয়।

এসকে/

বাংলাদেশি পাসপোর্ট ভিসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250