শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

ভিসা নীতির মধ্যেই যেভাবে আমেরিকার ভিসা পেলেন মাহি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দেশে মার্কিন ভিসা নীতি নিয়ে চলছে বেশ আলোচনা-সমালোচনা। গত ২২ সেপ্টেম্বর বাইডেন প্রশাসন বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, বাংলাদেশের জন্য আলাদা ভিসা নীতি চালু করেছে আমেরিকা। তবে এর মধ্যেও মার্কিন মুলুকে যাওয়ার অনুমতি পেলেন চিত্রনায়িকা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি।

দেশের একটি বেসরকারি গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মাহি ঢাকায় অবস্থিত আমেরিকান অ্যাম্বাসিতে দাঁড়িয়েছিলেন। এর পরই গ্রিন সিগনাল পান তিনি। মাহিয়া মাহি টুরিস্ট ভিসায় সাক্ষাৎকার প্রার্থী হয়েছিলেন। আবেদনপত্রে রাজনৈতিক কর্মী নয়, নায়িকা হিসেবে নিজের পরিচয় তুলে ধরেন।

আরো পড়ুন: প্রথমবারের মতো প্রসেনজিৎ-পরীমণির রসায়ন!

জানা গেছে, প্রবাসী বাংলাদেশি এক খ্যাতনামা ব্যক্তির আমন্ত্রণে তার এই ভ্রমণ হবে। মাহি ভিসা আবেদনের ডিএস ১৬০ ফরমে তুলে ধরেন যে সেখানে তার সব খরচ বহন করবেন ওই ব্যবসায়ী।

এদিকে অভিনয়ের চেয়ে রাজনীতির মাঠেই বেশি সক্রিয় ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহি। বেশ কিছুদিন ধরে সিনেমাতে দেখা না গেলেও দলীয় অনুষ্ঠানে নিয়মিত অংশ নিচ্ছেন। জানা গেছে,  চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর মানুষের জন্য কাজ করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র কিনবেন তিনি। 

এসি/ আই. কে. জে/ 



মাহিয়া মাহি ভিসা নীতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250