সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

ভোট দিয়ে স্ত্রী বললেন, ফেরদৌসেরই জয় হবে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ১০টার পর ঢাকা-১০ সংসদীয় আসনে আওয়ামী লীগ প্রার্থী নায়ক ফেরদৌস আহমেদের স্ত্রী তানিয়া রেজা ভোট দিতে আসেন গুলশান মডেল হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে। তার সঙ্গে ভোটকেন্দ্রে ছিলেন স্বামী ফেরদৌস আহমেদ ও তার দুই মেয়ে।

প্রসঙ্গতঃ গুলশান মডেল হাইস্কুল ঢাকা-১৭ আসনের একটি ভোটকেন্দ্র। যেখানে আওয়ামীলগের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোহাম্মদ আলী আরাফাত।

ভোট দেওয়ার পর তানিয়া রেজা গণমাধ্যমকে জানান, ‘ফেরদৌসেরই জয় হবে। জয়ের ব্যাপারে আমি আশাবাদী। কেননা, যেখানে গিয়েছি সবাই কথা দিয়েছে- তারা নৌকায় ভোট দিবে। ফেরদৌসকে বিজয়ী করবে।’

আরো পড়ুন : নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে : সেনাপ্রধান

তিনি আরও বলেন, ‘আজ সারাদিন ফেরদৌসের পাশে থাকবো। জয় নিয়ে ঘরে ফিরবো। জয় বাংলা। আপনারা সবাই ফেরদৌসের জন্য দোয়া করবেন।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। রাজধানীর ধানমন্ডি, হাজারীবাগসহ আশপাশের এলাকা নিয়ে এই আসন।

ফেরদৌসের প্রতিদ্বন্দ্বী রয়েছেন চারজন। তারা হলেন: ন্যাশনাল পিপলস পার্টির কে,এম শামসুল আলম (আম), জাতীয় পার্টির হাজী মোঃ শাহজাহান (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) শাহরিয়ার ইফতেখার (ছড়ি) এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মোঃ বাহারানে সুলতান বাহার (টেলিভিশন)।

এস/ আই. কে. জে/ 


ভোট স্ত্রী ফেরদৌস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250