মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

মধ্যরাতে বিশেষ পোস্ট অমিতাভের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ৩রা জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচন শুক্রবার (২ জুন) মধ্যরাতে বিশেষ এক পোস্ট শেয়ার করেন। নিজের ব্লগ পোস্টে তিনি ভক্তদের জানান বিশেষ এক বার্তা।

১৯৭৩ সালের ৩ জুন বিয়ের পর্ব সেরেছিলেন বিগ বি ও জয়া। তাদের সম্পর্ক এখনও রয়েছে অটুট। আজ এ তারকা জুটি উদ্যাপন করছেন তাদের  ৫০তম বিবাহবার্ষিকী।

আর সেই মধুর মুহূর্ত আসার শুরুতেই ভক্তদের সঙ্গে তা ভাগ করে নেন এ অভিনেতা। লেখেন ৫০তম বিবাহবার্ষিকী উপলক্ষে ছোট্ট একটি পোস্ট।

আরো পড়ুন: দেবদাস’ দেখেই অনুপ্রাণিত জ্যাকুলিন ফার্নান্দেজ

অমিতাভ লেখেন, ‘আর কিছু পরেই ৩ জুনের ভোর হবে। আর ৫০ বছর হিসেবে এই বছরটা ধরা হবে। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এভাবে ভালোবাসা দেয়ার জন্য। সবাই আমার ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানবেন।’ এরপরই ভক্তদের উদ্দেশে জুড়ে দেন একটি প্রণামের ইমোজিও।

এ আনন্দঘন মুহূর্ত যে শুধু অমিতাভ তার ব্লগে লিখে প্রকাশ করেছেন, তা কিন্তু নয়। দিনটিতে অমিতাভের মেয়ে ইনস্টাগ্রামে মা-বাবার একটি পুরোনো ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন: ‘ওরা কী সুন্দর, তাই না?’

বিয়ের সুবর্ণজয়ন্তীর দিনে বাবা-মেয়ের এমন পোস্টে শুভকামনা জানিয়েছেন অনেকেই। জানিয়েছেন ভালোবাসাও।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250