মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

মশা মারতে কীটনাশক ‘বিটিআই’ প্রয়োগ করল ডিএনসিসি

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫২ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

চলমান মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে প্রথম বারের মতো বিটিআই কীটনাশক প্রয়োগ করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

সোমবার (৭ আগস্ট) ডিএনসিসির অঞ্চল ৩-এর গুলশান-২ এলাকার ৪৭নং সড়কের নরওয়ে রাষ্ট্রদূতের বাসভবন এলাকায় এই কীটনাশক প্রয়োগ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, আজ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। গত ৪০ বছর ধরে আমরা টেমিপোস্ট (কীটনাশক) ব্যবহার করতাম মশক নিধনে। কিন্তু, আমরা দেখেছি অন্যান্য উন্নত বিশ্বে এখন ব্যবহার করছে বিটিআই কীটনাশক।

পাশ্ববর্তী দেশ ভারতে এটি ব্যবহার করছে, সিঙ্গাপুরে ব্যবহার করছে, মায়ামি সিটিসহ বিভিন্ন দেশে এই বিটিআই ব্যবহার করছে। দেখার পরে আমরা বাংলাদেশের বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে এটা নিয়ে এসেছি।

মেয়র বলেন, বিটিআই পরিবেশ রক্ষা করে। অর্থাৎ, এটি যখন আমরা ব্যবহার করছি, এখানে মাছের কোনো ক্ষতি হবে না, জলজ প্রাণীর ক্ষতি হবে না। এতে লাভটা কী হচ্ছে? লেকে যে মাছগুলো আছে, এগুলোর কোনো ক্ষতি হবে না। পরিবেশের ভারসাম্য রক্ষা করে ক্ষতিকর লার্ভা ধ্বংস করবে। আমরা অতীতে ড্রেনে গাপ্পি মাছ ছাড়তাম। কিন্তু, এই মাছগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে পারতাম না। এখন লার্ভাটা মরবে, গাপ্পি মাছগুলা থাকবে। এছাড়া গাপ্পি মাছগুলো আবার লার্ভা খেয়ে ফেলবে। এর ফলে, বায়োলজিকাল ট্রিটমেন্ট করতে সুবিধা হবে।  

প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে বলা হয়েছে পুরো টিমকে আগামী পাঁচ দিন ট্রেনিং করে কীভাবে এটি প্রয়োগ করতে হয়, সেটি শেখাতে।  

তিনি বলেন, একবার প্রয়োগ করা হবে এটি পানিতে যখন থাকবে, ১০ দিনের মধ্যে আর স্প্রে করতে হবে না। এতে আমাদের যে জনবল আছে, আমি আরও অনেক বেশি এরিয়া কাভার করতে পারবো। আগে সপ্তাহে দুবার টেমিপস্ট ব্যবহার করতে হতো।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে ডিএনসিসির অধীন ওয়ার্ডগুলোতে এই কীটনাশক প্রয়োগ করতে হবে। আজ ৩, ৯, ১০ এই তিনটি অঞ্চলের কর্মীরা প্রশিক্ষণ নেবেন।

আরো পড়ুন: আগস্টের শেষে ডেঙ্গুর প্রকোপ কমার আশা স্বাস্থ্য অধিদফতরের

এ সময় অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জে. এ.কে.এম শফিকুর রহমান, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান ও বিটিআই কীটনাশক সাপ্লাইয়ার প্রতিষ্ঠান বেস্ট ক্যামিক্যালের এক্সপোর্ট ম্যানেজার লি চিওং।

এসি/ আইকেজে 


মশা ডিএনসিসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250