মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

মা রুনা লায়লার সুরে গান গাইলেন মেয়ে তানি লায়লা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৩ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩

#

তানি লায়লা ও রুনা লায়লা - ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লার সুরে গাইলেন তাঁর মেয়ে তানি লায়লা। গানের শিরোনাম ‘কেন হয়ে গেছি পর’। গানের কথা বরেণ্য গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের লেখা। এর সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ।

চন্দন রায় চৌধুরীর পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অংশ নিয়েছেন সাদাফ ও অনন্যা প্রিয়ন্তি। এবারের ঈদ আয়োজনে গানটি ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পাবে।

এ আয়োজন নিয়ে রুনা লায়লা বলেন, ‘তানির সুরে গানটা যতটা ভালো লাগার, তারচেয়ে বেশি ভালো লাগছে ও গানে ফিরে আসায়। অনেক দিন পর গাইতে গিয়ে একটু ভয়ে ছিল। গাওয়া শুরুর পর সব ভয়, সংকোচ কেটে গেছে। চেষ্টা করেছে নিজের সেরা গায়কি তুলে ধরার। আশা করছি, গানটি অনেকের ভালো লাগবে।’

আরো পড়ুন: শাকিবের প্রিয়তমা সিনেমার গান ‘কোরবানি কোরবানি’ প্রকাশ্যে

তানি লায়লা জানিয়েছেন, মায়ের সুরে গান গাওয়ার অভিজ্ঞতা ও আনন্দ তাঁর কাছে অন্য রকম। কাজটি স্মরণীয় হয়ে থাকবে।

এম/


তানি লায়লা রুনা লায়লা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250