বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা

মাদরাসা শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বাড়াতে ‘প্রজেক্ট খাদিজা’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের জাতীয় অ্যাপ স্টোর, বিডিঅ্যাপস মাদরাসা ছাত্রীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে ‘প্রজেক্ট খাদিজা’ নামে একটি উদ্যোগ চালু করেছে। এ উদ্যোগের আওতায় সম্প্রতি রাজশাহী মহিলা ফাজিল মাদরাসায় প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।

এ কর্মশালায় ৬০ জনেরও বেশি মাদরাসা শিক্ষার্থী বিডিঅ্যাপস প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাপ ডেভেলপমেন্ট এবং এর মাধ্যমে অর্থ উপার্জনের প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতা শেখার সুযোগ পেয়েছে।

প্রশিক্ষণের পর মাদরাসা শিক্ষার্থী বিডিঅ্যাপস প্ল্যাটফর্মে লাইট অ্যাপস তৈরি ও এর মাধ্যমে আয় করতে পারছেন।

অংশগ্রহণকারীদের মধ্যে ২০ জন প্রথম মাসে গড়ে ৫ হাজার টাকা আয় করেছেন, সম্মিলিতভাবে আয়ের পরিমাণ এক লাখ টাকা।

রবি আজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার, শিহাব আহমাদ বলেন, প্ল্যাটফর্ম হিসেবে বিডিঅ্যাপস বৈচিত্র্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। তারই অংশ হিসেবে ‘প্রজেক্ট খাদিজা’ সারাদেশে মেয়ে মাদরাসা শিক্ষার্থীদের জন্য ডিজিটাল দক্ষতা শেখার সুযোগ করে দেবে। আমরা বিশ্বাস করি, স্মার্ট বাংলাদেশ গঠনে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে অংশগ্রহণের সুযোগ রয়েছে। বিডিঅ্যাপস প্ল্যাটফর্মের মাধ্যমে সবার জন্য সমান সুযোগ তৈরির কাজটি আমরা করে যাচ্ছি।

কর্মশালায় অংশগ্রহণকারী জান্নাতুল নাঈম বলেন, মাদরাসার শিক্ষার্থী হিসেবে আমরা প্রায়ই এ ধরনের সুযোগ পাই না। রবি এবং বিডিঅ্যাপস আমাদের জন্য এ উদ্যোগ নিয়ে আসায় আমরা কৃতজ্ঞ। বিডিঅ্যাপসের মাধ্যমে আমি আমার পরিবারে অবদান রাখতে চাই।

উল্লেখ্য, প্রজেক্ট খাদিজা’য় বর্তমানে নবম থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত মাদরাসার ছাত্রীদের বিডিঅ্যাপসের মাধ্যমে কোডিং, গ্রাফিক্স ডিজাইনিং, স্পোকেন ইংলিশের মতো প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কর্মশালায় অংশগ্রহণকারীদের ৩ মাস ধরে পর্যবেক্ষণ করার পাশাপাশি অর্জিত জ্ঞানের সঠিক ব্যবহারে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে।

এসকে/ 

ছাত্রী মাদ্রাসা শিক্ষার্থী প্রজেক্ট খাদিজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250