শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আর্জেন্টিনার হয়ে বিদায়ের আগে দেশে ফিরলেন মেসি *** ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ: ৭ শতাধিক আটক, বন্ধ মেট্রো-ইন্টারনেট *** কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা *** শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর *** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা *** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি

৭ কলেজকে সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে : শিক্ষা উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বাদ দিয়ে সাত কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বুধবার (২০শে নভেম্বর) ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি কলেজকে অধিভুক্ত করা ছিল একটি অপরিণামদর্শী সিদ্ধান্ত। এতে অর্ন্তভুক্ত হয়ে এসব কলেজের শিক্ষার্থীদের নানা হয়রানির শিকার, পরীক্ষা সংক্রান্ত জটিলতা এবং বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে। শিক্ষার মানে ব্যাঘাত ঘটেছে। এর থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে সাত কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে।’

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘সেই সমন্বিত প্রতিষ্ঠানের নাম কী দেওয়া যায়, সেটা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে। এর জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা সেটি পর্যবেক্ষণ করছি। শিক্ষার্থীরা চাইলেও সেটি পর্যবেক্ষণ করতে পারবে।’

শিক্ষার্থীদের বৈষম্য দূর করতে এই সরকার কাজ করে যাচ্ছে। যেসব সমস্যা রয়েছে, সেগুলো প্রতিষ্ঠানের প্রধানদের জানানোর জন্য বলা হয়েছে। পরবর্তী সময়ে আমরা সেগুলো নিয়ে কাজ করবো। তাদের সব সমস্যার সমাধান করা হবে।’

আন্দোলন থামিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান উপদেষ্টা।

ওআ/কেবি

শিক্ষা উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250