রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

মানুষের দাঁত দিয়ে তৈরি অলংকার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে কত কিছু দিয়ে যে অলংকার তৈরি করা হয়, তার ইয়ত্তা নেই। সোনা, রুপা বা হিরে ছাড়াও সহজলভ্য অনেক কিছু দিয়ে তৈরি অলংকার পরতে দেখা যায় নারীদের। তবে অস্ট্রেলিয়ার তরুণী জ্যাকি উইলিয়াম যেন এক ধাপ এগিয়ে। মানুষের দাঁত ও চুল দিয়ে অলংকার তৈরি করেন তিনি। 

মেলবোর্ন পলিটেকনিক নামের একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন জ্যাকি। সেখানে অলংকার ও বিভিন্ন বস্তুর ওপর নকশা করা ছিল তাঁর পড়ার বিষয়। পড়াশোনা শেষে কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে একটি সমাধিস্থলে মালি হিসেবে কাজ শুরু করেন। সেখানেই দাঁত দিয়ে অলংকার তৈরির ভাবনা আসে তাঁর মাথায়। 

শুরুর দিকে অন্যদের কাছ থেকে দাঁত সংগ্রহ করে সেসব দিয়ে অলংকার তৈরি করতেন অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা জ্যাকি। আক্কেল দাঁত বা শিশু-কিশোরদের উঠে যাওয়া দাঁত এনে সেগুলো জ্যাকির কাছে বিক্রি করতেন তাঁরা। এরপর সোনা, রুপা বা হিরে যুক্ত করে সেসব দিয়ে অলংকার তৈরি করতেন জ্যাকি। কখনো হিরে যুক্ত করতেন তাঁর এই অলংকারে।

মৃত মানুষের দাঁত, চুল বা শেষকৃত্যে মরদেহ পোড়ানোর পর হওয়া ছাই দিয়েও অলংকার তৈরি করেন জ্যাকি। দাঁত দিয়ে অলংকার তৈরির বিষয়ে জ্যাকি উইলিয়াম বলেন, মানুষ যাতে তাঁদের ক্ষতি বা প্রিয়জন হারানোর শোকের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেন, এ জন্য আমি এসব দিয়ে অলংকার তৈরি করি। কারণ, নিজের প্রিয় বা প্রিয়জনের শরীরের কিছু দিয়ে তৈরি অলংকার সঙ্গে থাকলে অনেকের দুঃখ লাঘব হতে পারে।

এ কাজ করতে গিয়ে পরিবার ও বন্ধুদের উৎসাহ পেয়েছেন জ্যাকি। তবে মৃত মানুষের দাঁত দিয়ে অলংকার তৈরি করার কারণে অবশ্য অনেকে তাঁর এ কাজের সমালোচনাও করেছেন।

সূত্র: এবিসি নিউজ

একে/


অস্ট্রেলিয়া দাঁত দিয়ে অলংকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250