রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

মান্না ‘হত্যা’র বিচার চেয়ে আদালত প্রাঙ্গনে স্ত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৩ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

নায়ক মান্নার মৃত্যু আজও মেনে নিতে পারেন না তার অনুরাগীরা। মানতে পারেন না তার স্ত্রী শেলী মান্নাও। তার ধারণা, স্বাভাবিক মৃত্যু হয়নি মান্নার। চিকিৎসকদের অবহেলায় প্রাণ হারিয়েছেন এ নায়ক। এমন অভিযোগ এনে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ছয় চিকিৎসকের বিরুদ্ধে মামলাও করেছিল মান্নার পরিবার।

তবে মান্নার মৃত্যুর ১৩ বছর চলে গেলেও নিষ্পত্তি হয়নি মামলাটির। বর্তমানে উচ্চ আদালতের নির্দেশে এ মামলার কার্যক্রম রয়েছে স্থগিত। বিষয়টি নিয়ে  রোববার আদালত প্রাঙ্গনে সংবাদ সম্মেলন করেছেন শেলী মান্না।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘২০০৮ সালে মান্না আমাদের ছেড়ে চলে গেছেন। তখন আমরা একটা মামলা করেছিলাম হাসপাতালের বিরুদ্ধে। মামলাটি হলো অবহেলাজনিত। সবার মধ্যে একটা প্রত্যাশা ছিল মামলটির বিষয়ে আশানুরূপ ফল পাওয়া যাবে, কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেছে আমরা তার পরিবার কোনো রেজাল্ট পাচ্ছি না। আমরা পরিবার চাই মামলাটি দ্রুত নিষ্পত্তি হোক।’

আরো পড়ুন: নুসরাতের ফ্ল্যাট কেলেঙ্কারিতে মুখ খুললেন যশ

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মৃত্যু হয় নায়ক মান্নার। সেদিন বুকে ব্যথা নিয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় তার। অভিনেতার মৃত্যুতে কয়েকজন চিকিৎসকের অবহেলার অভিযোগ এনে ২০০৮ সালের ১৭ সেপ্টেম্বর ঢাকার আদালতে একটি মামলা করেন তার স্ত্রী শেলী কাদেরের ভাই রেজা কাদের।

পুলিশের তদন্তে চিকিৎসকদের অবহেলার প্রমাণও মেলে। অভিযুক্ত চিকিৎসকদের বিচারও শুরু হয় আদালতে। এক সময় জামিনে বেরিয়ে পড়েন আসামিরা। 

এসি/আইকেজে 


মান্না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250