শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে *** প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু *** বন্দর বিদেশিদের দিলে অর্থনৈতিক লাভ, এর প্রমাণ কেউ দেখাতে পারেনি: প্রিন্স

মিরপুরে ১৫৯ শতাংশ খাস জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর রাজস্ব সার্কেলের ধউর ভূমি অফিসের অন্তর্গত নলভোগ মৌজায় প্রায় ৪০ কোটি টাকার ১৫৯ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিকের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করেন মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার।

অভিযানের সময় দর্পণ হাউজিংয়ের দখলে থাকা নলভোগ মৌজার সিটি ১নং খতিয়ানের ১৪০৮নং দাগের ৪৩.৫ শতক, ১৪৩৬নং দাগের ১১.৫ শতক, ১৪৪৪নং দাগের ২৯ শতক এবং ১৪৪৫নং দাগের ৭৫ শতক জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট সম্পত্তির পরিমাণ ৯৬ কাঠা যার বাজারমূল্য প্রায় ৪০ কোটি টাকা। 

উল্লেখ্য, মিরপুর রাজস্ব সার্কেলের সার্ভেয়ার এবং ধউর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা উদ্ধারকাজ পরিচালনার সময় উপস্থিত ছিলেন।

এম.এস.এইচ/ আই. কে. জে/ 

ঢাকা জেলা প্রশাসন মিরপুর খাস জমি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250