রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

মির্জা ফখরুলের গুগলি ‘নো বল’ হয়েছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১৫ পূর্বাহ্ন, ৫ই আগস্ট ২০২৩

#

শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের - ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গুগলি তো করেছেন, কিন্তু বল তো নো বল। নো বলে গুগলিও হবে না, বোল্ড আউটও হবে না।

শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল বলছেন, আওয়ামী লীগকে নাকি গুগলি মেরে বোল্ড আউট করে দিয়েছেন। ফখরুলের উদ্দেশে আমি বলতে চাই, গুগলি তো করেছেন, কিন্তু বল তো নো বল। নো বলে গুগলিও হবে না, বোল্ড আউটও হবে না।

বিএনপিকে রাজনৈতিক অঙ্গনের ‘বিষফোঁড়া’ আখ্যা দিয়ে তিনি বলেন, এই বিষফোঁড়া যতদিন আছে ততদিন হত্যা, ষড়যন্ত্র, সন্ত্রাস, যত প্রকার অশান্তি, অস্থিরতা, সবকিছু থাকবে। কারণ এসবের মূলহোতা বিএনপি। তারা আবারও বাংলাদেশের মাটিতে সন্ত্রাস ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে দিয়েছে। কারণ, তারা নির্বাচন চায় না। তারা চায় ষড়যন্ত্রের চোরা পথে ক্ষমতায় যেতে।

আরো পড়ুন: শেখ কামালের আজ ৭৪তম জন্মবার্ষিকী

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের মাস্টারমাউন্ড জিয়াউর রহমান, ৩ নভেম্বরের মাস্টারমাউন্ড জিয়াউর রহমান, ২১ আগস্টের মাস্টারমাউন্ড তারেক রহমান। এই পরিবারই ১৫ আগস্টসহ সব রক্তাক্ত ট্রাজেডির হোতা। এই পরিবার বাংলাদেশে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে।

সেতুমন্ত্রী বলেন, আজ শহীদ শেখ কামালে জন্মদিবস। মানুষের জন্ম দিবস কতই না আনন্দের। কিন্তু আজকের এই দিনে আনন্দের চেয়ে তার রক্তাক্ত বিদায় ট্র্যাজেডির। আমাদের জীবনে আজ শোকের বার্তা বয়ে যাচ্ছে।

এম/


ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ কামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250