বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

মুখের স্বাদ ফিরিয়ে আনবে পেঁপে ভর্তা!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৬ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঘরে-বাইরে বিভিন্ন খাবার খাওয়ার পর হঠাৎ করে মুখের স্বাদ চলে যায়। কোনো কিছুই খেতে ভালো লাগে না। তাই অল্প সময়ে চটজলদি বানিয়ে নিতে পারেন পেঁপের ভর্তা আর বাড়িয়ে নিতে পারেন মুখের স্বাদ। গরম ভাতের সঙ্গে সুস্বাদু পেঁপের ভর্তা থাকলে আর কিছুই লাগবে না।

কী ভাবে তৈরি করবেন পেঁপের ভর্তা, চলুন জেনে নিই-

উপকরণ:

পেঁপে: ১টি

কালো জিরে: ১ চা চামচ

সর্ষের তেল: ২ টেবিল চামচ

নুন: স্বাদ অনুযায়ী

চিনি: ১ চা চামচ

কাঁচা লঙ্কা: ২টি

সাদা সর্ষে: ১ চা চামচ

শুকনো লঙ্কা: ২টি

ধনেপাতা কুচি: ১ টেবিল চামচ

আরও পড়ুন : মিষ্টি আলুর সুস্বাদু পায়েসের রেসিপি

প্রণালী:

১) প্রথমে পেঁপের খোসা ছাড়িয়ে তা সেদ্ধ করে নিন।

২) এ বার নুন, চিনি, কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ পেঁপে চটকে মেখে নিন।

৩) কড়াইতে তেল গরম হলে শুকনো লঙ্কা, কালো জিরে এবং সাদা সর্ষে ফোড়ন দিন।

৪) এ বার নুন, লঙ্কা দিয়ে মাখা সেদ্ধ পেঁপে কড়াইতে দিয়ে দিন।

৫) প্রয়োজনে আরও একটু নুন দেওয়া যেতে পারে।

৬) ভাল করে কষিয়ে নিয়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে পেঁপের ভর্তা। এইতো হয়ে গেলো মজাদার পেঁপে ভর্তা।

এস/ আই.কে.জে/

রেসিপি পেঁপে ভর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250