মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

মুম্বাইয়ে গোল্ডেন গার্ল অ্যাওয়ার্ড পেলেন বর্ষা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২২ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩

#

ঢালিউড অভিনেত্রী বর্ষা - ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত গোল্ডেন গার্ল অ্যাওয়ার্ড ২০২৩ অনুষ্ঠানে পুরস্কার পেয়েছেন ঢালিউড অভিনেত্রী বর্ষা। সেই ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন তিনি।

ভিডিওতে দেখা যায় গাড়ি থেকে নেমেই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন তিনি। পরনে ছিল সাদা কালো শাড়ি। মঞ্চে তাকে পুরস্কৃত করেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। অনুষ্ঠানে বলিউডের অন্য বড় বড় তারকারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নারী তারকাদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন বর্ষা। বরাবরই ফ্যাশনের জন্য বেশ আলোচিত বর্ষা। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তাকে বেশ স্টাইলিশ অবতারে দেখা যায়। এবার তাকে পুরস্কৃত করা হলো ভারতের মুম্বাইয়ে।

আরো পড়ুন: ‘প্রিয়তমা’য় শাকিবকে দেখে মুগ্ধ অপু বিশ্বাস

এদিকে মুক্তির অপেক্ষায় আছে বর্ষা অভিনীত সিনেমা 'নেত্রী, দ্য লিডার'। সিনেমাটি তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব ও অনন্ত জলিল।

'নেত্রী, দ্য লিডার' সিনেমায় আরও অভিনয় করেছেন বলিউডের কবির দুহান সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াত। পাশাপাশি ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াতসহ তুরস্কের অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250