বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

যমুনা ব্যাংকে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫১ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

#

ছবি: যমুনা ব্যাংক লিমিটেড

যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেসের ওপর এক বিশেষ সেমিনার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।
ব্যাংকের সাইবার অ্যাওয়ারনেস ও প্রস্তুতির উপর বিস্তারিত আলোকপাত করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও সিস্টেম এনালিস্ট এস এম তোফায়েল আহমেদ। এছাড়া সেমিনারে ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে বক্তব্য রাখেন এপনিকের নির্বাহী কমিটির সদস্য সুমন আহমেদ সাবির।
এসময় ব্যাংকের বিভাগীয় প্রধানগণসহ -ব্যাংকের CIRT সদস্য, শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারীরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে সেমিনারে অংশ নেন। বক্তারা সাইবার নিরাপত্তা যথাযথভাবে অবলম্বনের গুরুত্ব ব্যাখ্যার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদেরকে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ নিতে বিশ্লেষণধর্মী পরামর্শ দেন।
উল্লেখ্য, বর্তমান বিশ্বে সাইবার আক্রমণ ও ঝুঁকির পরিপ্রেক্ষিতে কর্মচারীদের মধ্যে সাইবার সচেতনতা বাড়াতে যমুনা ব্যাংক এ বছরের অক্টোবর মাসব্যাপী সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস কর্মসূচি পালন করছে।

সংবাদ বিজ্ঞপ্তি

আই.কে.জে/

যমুনা ব্যাংক লিমিটেড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250