বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

যা যা থাকছে এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

এশিয়া কাপ-২০২৩ এর বুধবার (৩০ আগস্ট) পর্দা উঠবে। হাইব্রিড মডেলে পাকিস্তান এবং শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের আসর। প্রথম চারটি ছাড়া বাকি সবগুলো ম্যাচই হবে শ্রীলঙ্কায়। পাকিস্তানের মুলতানে ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনীয় ম্যাচ। সেই ম্যাচের আগেই উদ্বোধন হবে টুর্নামেন্টের। উদ্বোধনী অনুষ্ঠানে যেসব আয়োজন রাখছে পাকিস্তান।

ব্যাপক জলঘোলা করার পর অবশেষে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের এবারের আসর। শুরুতে পাকিস্তানে টুর্নামেন্ট আয়োজনের কথা থাকলেও ভারতের আপত্তিতে সেখানে আয়োজন নিয়ে শঙ্কা দেখা দেয়। পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান নাজাম শেঠীর প্রস্তাবে হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

আগামীকাল বুধবার (৩০ আগস্ট) পর্দা উঠবে এশিয়া কাপ-২০২৩ এর। হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে এবারের এশিয়া কাপ। মূল আয়োজক পাকিস্তান হওয়ায় এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে সেখানেই। 

বুধবার (৩০ আগস্ট) পাকিস্তান ও নেপালের ম্যাচের আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন উপ-মহাদেশের বিখ্যাত সংগীত শিল্পী ও সুরকার এআর রহমান। পাকিস্তানের খ্যাতিমান শিল্পী আতিফ আসলামও গান পরিবেশন করবেন। এছাড়াও ট্রেডিশনাল এশিয়ান মিউজিক ও নৃত্য পরিবেশনা থাকবে। সবশেষে থাকবে আতশবাজির প্রদর্শনী।

আর.এইচ

এশিয়া কাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250