বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো

যুক্তরাজ্যকে বাংলাদেশে আরও বিনিয়োগের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ৩রা অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

পারস্পরিক সুবিধা বিবেচনায় যুক্তরাজ্যকে বাংলাদেশে আরও বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় সোমবার (২ অক্টোবর) সকালে লন্ডনের একটি হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ ডেভেলপমেন্ট মিনিস্টার লর্ড তারিক আহমেদ। এ সময় বাংলাদেশে আরও ব্রিটিশ বিনিয়োগ চান সরকারপ্রধান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লর্ড তারিক গত ৫ মে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে প্রধানমন্ত্রীর ফলপ্রসূ বৈঠকের কথা স্মরণ করেন। তিনি সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ফলপ্রসূ কৌশলগত সংলাপের কথাও উল্লেখ করেন।

লর্ড তারিক বাংলাদেশে শিক্ষা বিশেষ করে মেয়েদের শিক্ষায় ব্যাপক পরিবর্তন আনায় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যে এভিয়েশন পার্টনারশিপসহ শক্তিশালী বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। 

প্রধানমন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তার জন্য এবং জাতিসংঘ ও কমনওয়েলথে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের উদ্বেগের জন্য লর্ডকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী ও লর্ড উভয়ে মত প্রকাশ করেছেন যে বাংলাদেশে অব্যাহত গণতন্ত্র এবং স্থিতিশীলতা এ অঞ্চলের সমৃদ্ধির জন্য সহায়ক হবে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম উপস্থিত ছিলেন।

একে/ আই.কে.জে


প্রধানমন্ত্রী যুক্তরাজ্য বিনিয়োগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250