বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি *** ওয়ালটন হাই-টেকের ১৮০% নগদ ও ১০% স্টক লভ্যাংশ সুপারিশ *** উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গঠনে বাংলাদেশ ব্যাংক-কমিউনিটি ব্যাংক চুক্তি *** বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বরখাস্ত ও হয়রানি বন্ধের আহ্বান পেশাজীবী মানবাধিকার পরিষদের

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালির নাম বদলে নিজের নামে রাখার আগ্রহ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্র: আল–জাজিরা।

গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা বলেন। পোস্টে তিনি দাবি করেন, গুরুত্বপূর্ণ এই জলপথ এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে।

ট্রাম্প লিখেছেন, ‘এখন যেহেতু হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, তবে কি এটির নাম বদলে ট্রাম্প প্রণালি রাখা উচিত?’

সমালোচকেরা বলছেন, ট্রাম্প বারবারই দেখানোর চেষ্টা করছেন, ইরান যুদ্ধ তার নিয়ন্ত্রণে আছে। এমন প্রচারণার অংশ হিসেবেই তিনি হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। কার্যত ইরানের বিরুদ্ধে এ যুদ্ধ কৌশলগত ভুল সিদ্ধান্তে পরিণত হয়েছে। যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র ক্রমেই দীর্ঘস্থায়ী সংকটে পড়ছে।

এর আগে গত মঙ্গলবার ইরানে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সিরিকে একটি বিয়ের অনুষ্ঠানে চালানো হামলায় দুই শিশুসহ অন্তত চারজন নিহত হন। আহত হন ৬০ জনের বেশি।

এ হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাল্টাপাল্টি হামলার প্রভাবে বিশ্ববাজারে তেলের দামও প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মার্কিন কর্মকর্তারা দাবি করে আসছেন, হরমুজ প্রণালি এখন খোলা। এ জলপথ দিয়ে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল পরিবহন হচ্ছে। এমন দাবির পরও তেলের দাম কমেনি। অন্যদিকে ইরান বলছে, প্রণালিটি এখনো বন্ধ এবং সেটি তাদের নিয়ন্ত্রণে।

গতকাল সৌদি আরব অভিযোগ করেছে, হরমুজ প্রণালিতে তাদের একটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান। এতে দুই নাবিক নিহত হয়েছেন। ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর সঙ্গে যুক্ত পর্যবেক্ষণ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস প্রায় প্রতিদিনই হরমুজ প্রণালিতে জাহাজে হামলার খবর জানাচ্ছে।

যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রেও জ্বালানির দাম বেড়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য, গতকাল দেশটিতে প্রতি গ্যালন (৩ দশমিক ৮ লিটার) পেট্রলের দাম বেড়ে ৪ দশমিক ১২ ডলারে পৌঁছায়। যুদ্ধ শুরুর আগে এ দাম ছিল ৩ ডলারের নিচে।

গত মাসে ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘যুক্তরাষ্ট্রের এলাকা’ বলে দাবি করেছিলেন। আবার গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান বাণিজ্য বিরোধের মধ্যে কানাডা–যুক্তরাষ্ট্র সীমান্তে থাকা লেক অন্টারিওর নামও একতরফাভাবে ‘লেক আমেরিকা’ করার ঘোষণা দেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে এক নতুন মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হয়। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তখন ট্রাম্প বলেছিলেন, ছয় সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হবে। কিন্তু সেই যুদ্ধ ইতিমধ্যে সাত মাসে গড়িয়েছে। এরপরও ট্রাম্প বারবার যুদ্ধে নিজেদের বিজয়ী বলে দাবি করে আসছেন।

সমালোচকেরা বলছেন, ট্রাম্প বারবারই দেখানোর চেষ্টা করছেন, ইরান যুদ্ধ তার নিয়ন্ত্রণে আছে। এমন প্রচারণার অংশ হিসেবেই তিনি হরমুজের নাম পরিবর্তনের আগ্রহ দেখালেন। কার্যত ইরানের বিরুদ্ধে এ যুদ্ধ কৌশলগত ভুল সিদ্ধান্তে পরিণত হয়েছে। যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র ক্রমেই দীর্ঘস্থায়ী সংকটে পড়ছে।

গত মাসে ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘যুক্তরাষ্ট্রের এলাকা’ বলে দাবি করেছিলেন। আবার গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান বাণিজ্য বিরোধের মধ্যে কানাডা–যুক্তরাষ্ট্র সীমান্তে থাকা লেক অন্টারিওর নামও একতরফাভাবে ‘লেক আমেরিকা’ করার ঘোষণা দেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250