মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিলেটে ২ ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি *** পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী *** ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ *** সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ *** ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: ৫ সদস্যের তদন্ত কমিটি *** ডাকযোগে ভোট কঠিন করতে চেয়েছিলেন ট্রাম্প, ঠেকিয়ে দিল আদালত *** কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মামলার রায় আজ *** ইরান দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায়—ফের দাবি ট্রাম্পের *** ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ সংক্রমণ *** পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের ৩ কমিটি গঠন, ৫২ বিশিষ্টজনের উদ্বেগ

যুক্তরাজ্যসহ ইউরোপজুড়ে ঈদুল ফিতর উদ্যাপিত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০২ পূর্বাহ্ন, ২২শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যসহ ইউরোপের সব দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ধর্মপ্রাণ মুসলমানেরা দুই রাকাত নামাজের মাধ্যমে শুরু করেছেন ঈদ উদ্যাপন। বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার খাওয়া, পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে কুশলাদির মাধ্যমে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে দিনটি।

লন্ডনের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে লন্ডন সেন্ট্রাল মস্ক ট্রাস্ট অ্যান্ড দ্য ইসলামিক কালচারাল সেন্টারে (রিজেন্ট পার্ক মসজিদ)। সেখানে সকাল ৭টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রতি ঘণ্টা পর পর ৬টি জামায়াত অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের ইস্ট লন্ডন মসজিদে সকাল ৭ থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৪টি জামাত অনুষ্ঠিত হয়েছে। ব্রিকলেন মসজিদে সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৪টি জামাত অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া বার্মিংহাম, ম্যানচেস্টার, নিউক্যাসল, এডিনবরাসহ সব শহরেই অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত।

প্রতিটি জামাতে নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আবহাওয়া জনিত কারণে মাইলেন্ড পার্কসহ খোলা মাঠের জামাত স্থগিত ঘোষণা করা হয়।

স্পেনের রাজধানী মাদ্রিদের মস্ক অব গ্রানাডায় স্থানীয় সময় সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের জামাত। দেশটির অন্যান্য শহরের মসজিদগুলোতেও ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘গ্র্যান্ড মস্ক ডি প্যারিসে’ স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা ও সোয়া ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হয়। ইতালির রাজধানী রোমের ‘গ্র্যান্ড মস্ক ডি রোমা’তে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তিনটি জামাত অনুষ্ঠিত হয়। দেশটির অন্যান্য শহরের মসজিদগুলোতেও আদায় করা হয়েছে ঈদুল ফিতরের নামাজ। পাশাপাশি জার্মানি, গ্রিস, পর্তুগাল, ডেনমার্ক, বেলজিয়াম, অস্ট্রিয়াসহ ইউরোপের সব দেশে পালিত হয়েছে ঈদুল ফিতর।

এম/

আরো পড়ুন:

মক্কার খতম তারাবিতে ২৫ লাখ মুসল্লি

যুক্তরাজ্য ইউরোপ ঈদুল ফিতর উদ্যাপিত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250