শুক্রবার, ২০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি *** খ্রিষ্টান রাষ্ট্র গঠন নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতে তোলপাড় *** আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল *** চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার *** প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা *** শ্রমিকদের বেতন পরিশোধে সরকারের আড়াই হাজার কোটি টাকা সহযোগিতা: শ্রমমন্ত্রী *** আসিফ মাহমুদের গানের আসরে হাদিকে ব্যঙ্গ করার দাবিটি সঠিক নয়

যে অফিসে সারাক্ষণ হেলমেট পরে থাকেন কর্মচারিরা

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

সাধারণত বাইক বা স্কুটার চালানোর সময় মাথায় হেলমেট পরা হয় । কিন্তু এমন একটি অফিস রয়েছে যেখানকার সকল কর্মীরা হেলমেট পরে কাজ করেন।

ভারতের উত্তরপ্রদেশের বারাউত শহরে বিদ্যুৎ দফতরের যে অফিস রয়েছে সেখানে গেলে যাঁরা নতুন তাঁরা চমকে ওঠেন। ইঞ্জিনিয়ার থেকে ক্লার্ক থেকে ঠিকা শ্রমিক, সকলেই মাথায় হেলমেট পরে ঘুরছেন। কিন্তু কেন?

ওই অফিস বাড়িটির হাল এতটাই বেহাল যে যে কোনও ঘরের সিলিং থেকে চাঙড় খসে পড়তে পারে যখন তখন। এমন ঘটনা ঘটেছেও। এক কর্মী আহত হয়েছিলেন।

যখন তখন চাঙড় খসে মাথায় পড়তে পারে এই ভয়ে সকলে হেলমেট পরে অফিসে থাকেন। যাতে অন্তত মাথাটা বাঁচে। বেঘোরে প্রাণটা না যায়।এছাড়া ওই অফিসে বর্ষা এলে সিলিং দিয়ে জল পড়তে থাকে। সিলিং জুড়ে নানা জায়গায় ফাটল। সেখান দিয়ে বৃষ্টির জল টপ টপ করে পড়ে অফিসে। এর মধ্যেই তাঁদের কাজ করে যেতে হয়। বিষয়টি অবশ্য দ্রুত সুরাহার আশ্বাস দিয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষ।

ওআ/


হেলমেট অফিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250