শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান *** পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী *** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল

যে কারণে ব্যক্তিজীবন গোপন রাখতে চান সোহানা সাবা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৩ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

একটা সময় অভিনয়ে ব্যস্ত সোহানা সাবার এখন একদমই অভিনয়ের ব্যস্ততা নেই। ছোটপর্দা ও বড়পর্দায় নিয়মিত দেখা গেছে তাকে। ব্যস্ততা না থাকায় একটি ইয়োগা স্কুল খুলেছেন তিনি। এ প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘এ মুহূর্তে শুটিং নিয়ে কোনো ব্যস্ততা নেই। এখন আমি নিজের ইয়োগা স্কুল নিয়ে কাজ করছি। সেখানে এখনও ইন্টেরিয়রের কাজ চলছে। কারণ জায়গাটা মানুষের পছন্দ হওয়ার একটা বিষয় রয়েছে। শুধু তাই নয়, স্কুলের একটা অংশকে আমি আমার অফিস এবং স্টুডিও হিসাবেও তৈরি করছি।

কাজ শেষ করতে পুরো মাস লেগে যাবে। তবে আমি এরই মধ্যে সেশন শুরু করে দিয়েছি। প্রথম ব্যাচের ক্লাস চলছে। খুবই ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। আর শুটিং শুরু হতে হতে আগামী বছরের ফেব্রুয়ারি।’

ভালোবেসে পরিচালক মুরাদ পারভেজকে বিয়ে করেছিলেন সাবা। কিন্তু ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এখন তিনি সিঙ্গেল মাদার।

আরো পড়ুন: নিজের বয়সের সঙ্গে মানানসই চরিত্র করতে চাই : শাহরুখ

সাবা বলেন, ‘ব্যক্তিজীবন নিয়ে কাউকে কিছু জানানোর ইচ্ছা আমার নেই। যা-ই করি না কেন, গোপনে করব। কারণ আমি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ নেগেটিভিটি বেশি ছড়ায়।

আমি আমার জীবনে নেগেটিভ কিছু চাই না। তাই ঠিক করেছি, আমি আমার ব্যক্তিজীবন গোপন রাখব, তাহলে কেউ ভেতরের খবরও জানবে না আর নেতিবাচক কিছু বলার সুযোগও পাবে না। কারণ আমার একটা ইমেজ আমি সব সময় মেইনটেন করার চেষ্টা করেছি। সেটাই শেষ পর্যন্ত ধরে রাখতে চাই।’

এদিকে গেল নভেম্বরে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘অসম্ভব’ নামের একটি চলচ্চিত্র। এর মাধ্যমে ছয় বছর পর বড়পর্দায় ফেরেন তিনি। এতে একজন মধ্যবয়সী নারীর চরিত্রে দেখা গেছে তাকে। যদিও এটি সেভাবে সাড়া ফেলতে পারেনি। ছবিটি পরিচালনা করেন অরুণা বিশ্বাস।

এসি/ আই.কে.জে/


সোহানা সাবা ব্যক্তিজীবন গোপন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

Footer Up 970x250